জনপ্রিয় ডেস্ক :
গাজীপুরের জনসভায় ১৪৪ ধারা জারির প্রতিবাদে শনিবার গাজীপুর জেলায় হরতাল পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয়
জোট। সেই সাথে সারাদেশে বিক্ষোভ কর্মসূচিও পালন করা হবে।শুক্রবার রাতে দলের
সিনিয়র নেতাদের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক
কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারপ্রাপ্ত
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের এ সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ
আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা
রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি কর্পোরেশনের
মেয়র অধ্যাপক এমএ মান্নান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল
আওয়াল মিন্টু, রুহুল আলম চৌধুরী, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, জেলার
সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, নির্বাহী কমিটির
সদস্য ও গাজীপুর জেলার নেতা হাসান উদ্দিন সরকার, হুমায়ুন
কবির প্রমুখ। এছাড়া গুলশানে খালেদা
জিয়ার কার্যালয়ে উপস্থিত ছিলেন- যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, গাজীপুর
জেলা বিএনপির নেতা সালাহ উদ্দিন সরকার, এসএম শাহান শাহ
আলম, হেলাল উদ্দিন আহমেদ (ভিপি হেলাল) প্রমুখ। উল্লেখ্য, ২৭ ডিসেম্বর বিএনপির জনসভা ও
একই স্থানে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ ঘিরে গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪
ধারা জারি করেছে প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুক্রবার দুপুর ২টা থেকে
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন জেলার পুলিশ
সুপার হারুন-অর-রশিদ।
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪
শনিবার গাজীপুরে হরতাল ও সারাদেশে বিক্ষোভ
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন