জনপ্রিয়
ডেস্ক . নারীবাদ আন্দোলনে
এমন পদক্ষেপ নেওয়ার সাহস দিদা প্রতিমা বেদীর আগে কোনো ভারতীয় নারী দেখাননি।
বলিউডের বিখ্যাত নৃত্যশিল্পী প্রতিমা বেদী মুম্বাইয়ের সমুদ্র সৈকতে নগ্ন হয়ে
হেঁটেছিলেন। মা বিখ্যাত মডেল ও অভিনেত্রী পুজা বেদীও টেলিভিশনে প্রথম কনডমের
বিজ্ঞাপনের মডেল হয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন সিনে দুনিয়ায়। দাদু বলিউডের তো বটেই, হলিউডেরও
পরিচিত মুখ কবীর বেদী। এহেন বিতর্কিত ও সাহসী তারকা পরিবারের মেয়ে হিসেবে আলিয়া
বেদীও যে খবরের শিরোনামে আসবেন সেটাই স্বাভাবিক। তবে আলিয়া খবরের
শিরোনাম হয়েছেন অভিনয় সংশ্লিষ্ট কোনো কারণে নয়, বরঞ্চ মারপিট করে! ফলে বলিউডে এখন
হট টপিক কবীর বেদীর নাতনি ও পুজা বেদীর মেয়ে আলিয়া বেদী। ভারতীয় সংবাদমাধ্যমে খবরে
বলা হয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের একটি পার্টি সেন্টারে
আলিয়া বেদী এবং সুরকার ও গীতিকার রামানন্দ সাগরের নাতনি সাক্ষী তুমুল মারপিটে
জড়িয়ে যান। হাতাহাতি এমন পর্যায়ে যায় যে, শেষমেশ লড়াই
থামাতে বাউন্সারদের আসরে নামতে হয়। মারপিটের এ ঘটনা পার্টি সেন্টারের মধ্যে
সীমাবদ্ধ না থেকে, থানা পর্যন্ত গড়ায়। জানা
গেছে, এই ঘটনার পরই সাক্ষী ও তার মা মীনাক্ষীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের
করেন পুজা বেদী। মীনাক্ষীও পাল্টা এফআইআর দায়েন করেন পুজা বেদী ও তার কন্যা আলিয়া
বেদীর বিরুদ্ধে। দুপক্ষেরই অভিযোগ একই- হেনস্থা, হুমকি,
নির্যাতন ও অশ্রাব্য গালিগালাজ। মঙ্গলবার ১৭ বছর বয়সী আলিয়া
বেদীর জন্মদিন পালন হচ্ছিল পার্টি সেন্টারটিতে। সাক্ষীও তার মা ও বন্ধুদের সঙ্গে
এসময় সেখানে উপস্থিত ছিলেন। তবে ঠিক কী কারণে হাতাহাতি হয়, তা জানা যায়নি।
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪
বিতর্কিত ও সাহসী তারকা পরিবারের মেয়ে আলিয়া এবার নিজেই শিরোনামে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন