জনপ্রিয়
ডেস্ক :
অস্ট্রিয়ায় অজ্ঞাত পরিচয় একদল ব্যক্তি মুসলমানদের মসজিদ অবমাননা করেছে। ওই
ব্যক্তিরা রাজধানী ভিয়েনায় ‘টুয়েন্টি ওয়ান’ নামক
স্থানে একটি মসজিদে শূকরের মাথা ফেলে রেখে চলে যায়। মিশরের
দৈনিক আল শাআব জানিয়েছে,
ওই মসজিদের ইমাম বিরাম কারার বলেছেন, মসজিদ
অবমাননার পর পরই মসজিদ কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে অবহিত করেছে। ভিয়েনায় ধর্মীয় পরিসেবামূলক দপ্তরের কর্মকর্তা ফাতাহ কারে দাস
মসজিদ পরিদর্শন করে বলেছেন,
শূকরের মাথা ফেলে রাখার মাধ্যমে শুধু মসজিদ নয় সমগ্র মানবতাকে
অবমাননা করা হয়েছে।অজ্ঞাত পরিচয় এ ধরণের ব্যক্তিরা গত রমজান মাসেও দক্ষিণ
অস্ট্রিয়ায় অবস্থিত আয়ুব সুলতান মসজিদে হামলা চালিয়েছিল এবং সেখানেও তারা
পাঁচটি শূকরের মাথা ফেলে রেখে গিয়েছিল। এ ছাড়া, গত মাসেও সেদেশের হিজাব পরা কয়েকজন মুসলিম মহিলার ওপর হামলার ঘটনা
ঘটেছিল।
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪
অস্ট্রিয়ায় মসজিদ অবমাননা: শূকরের মাথা ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা
Tags
# আন্তর্জাতিক সংবাদ
About JONOPRIO24
আন্তর্জাতিক সংবাদ
Labels:
আন্তর্জাতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন