জনপ্রিয়
ডেস্ক
: উচ্চ ক্ষমতা সম্পন্ন আধুনিক ক্যামেরা দিয়েও শাহজাহানপুরে গভীরে পাইপের নিচে পড়ে
যাওয়া জিয়াদের (৪) কোনো অস্তিত্ব ধরা পড়েনি। আর কোনো মানবের অস্তিত্ব আছে কি না তা
নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে ফায়ার সার্ভিস ও বুয়েট প্রকৌশলী দলের মধ্যে। এর
আগে বিকেল থেকে জিয়াদ নামের শিশুটির জন্য পাইপের মাধ্যমে নিচে ফেলা বস্তা ও তার
দেখা যাচ্ছে কিন্তু কোনো শিশুর অস্তিত্ব দেখা যাচ্ছে না। ক্যামেরাটি পুরো পাইপের
ভিতর ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেও তাতে কিছু ধরা পড়েনি। শুক্রবার বিকেল সাড়ে ৪ টা থেকে শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টা
পর্যন্ত অভিযান চালিয়েও তার অস্তিত্ব পাওয়া যায়নি। স্বরাষ্ট্র
প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভেতরে কেউ নেই। প্রয়োজনে আবারো
অনুসন্ধান চালানো হবে। ফায়ার সার্ভিসের বিগ্রেডিয়ার
আহমেদ আলী খান জানান,
এখন পর্যন্ত ৩০০ ফিট অত্যাধুনিক ক্যামেরাটি নামানো হয়েছে কিন্তু
সেখানে টিকটিকি, বস্তা, ব্যঙ
দেখা যাচ্ছে। সেখানে মানুষের অস্তিত্ব ধরা পড়েনি। তবুও শতভাগ নিশ্চিত না হওয়া
পর্যন্ত আমাদের অভিযান চলবে। উল্লেখ্য, শুক্রবার
রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির পরিত্যক্ত পানির পাম্পের প্রায় ৬০০ ফুট গভীর
একটি পাইপে আটকা পড়ে চার বছরের শিশু জিয়াদ। সে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের
দারোয়ান মো. নাছিরের ছেলে।
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪
উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা দিয়েও খোঁজ মেলেনি জিয়াদের
Tags
# জাতীয় সংবাদ
About JONOPRIO24
জাতীয় সংবাদ
Labels:
জাতীয় সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন