সেলিম আলম, মাদ্রিদ : আমাদের স্বাধীনতা যেমনি গৌরভের তেমনি লাখো
শহীদের রক্ত আর মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত পবিত্র এক আমানত, প্রিয়ভুমি বাংলাদেশকে রক্ষা এবং এর মুল লক্ষে পৌছানোর জন্য দল
মতের উর্দ্ধে এসে সকলকে দেশপ্রেম নিয়ে এক সাথে কাজ করতে হবে মহান বিজয় দিবস উপলক্ষে পেট্রিয়ট বাংলাদেশ ইন
স্পেনের আলোচনা সভায় আলোচক বৃন্দ এ কথা বলেন । গত ১৬ ডিসেম্ভর মাদ্রিদের
স্থানীয় রেষ্টুরেন্টে সংগঠনের যুগ্ম আহবায়ক জিল্লুল আল হকের সভাপতিত্বে
মুক্তিযোদ্ধ্বের প্রক্রিয়া শুরু থেকে বিজয় পর্যন্ত তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন পেট্রিয়ট বাংলাদেশ ইন স্পেনের যুগ্ম
আহবায়ক ও বাংলাদেশ এসোসিয়েশনের সাধারন সম্পাদক কবি মিনহাজুল আলম মামুন , কমিউনিটি ব্যক্তিত্ব ও ইসলামী চিন্তাবীদ নুরুল আলম, সংগঠনের সদস্য সচিব সেলিম আলম , আলোচনা সভায় আবুল হাসেম মেম্বার ও
আবু জাফর রাসেলের যৌথ পরিচালনায় আরোও বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও মসজিদ কমিঠির সভাপতি
খুরশেদ আলম মজুমদার, সুহেল আহমেদ সামসু, সোহেল ভুইয়া, কামরুজ্জামান সুন্দর , মোখলেচুর রহমান দিদার, তালাত মাহমুদ উজ্জ্বল,
হুমায়ুন কবির রিগ্যান,নিজাম মুন্সি, দবির তালুকদার প্রমুখ ।
বক্তারা
বলেন প্রকৃত স্বাধীনতা আমরা এখনো পাইনি ,পারিনি পরাধীনতার
শিখল থেকে সম্পুর্ন মুক্তি পেথে তাই সকলকে বুকে দেশপ্রেম ধারন করে গনতন্ত্র চর্চা
ও হাতে হাত কাধে কাধ রেখে কাজ করে
বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে পারলেই আমাদের বিজয় পুর্নাঙ্গতা পাবে।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন