সুফিয়ান
আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের
মেওয়ায় অভিযান চালিয়ে ১শত ৬০পিছ ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে
বিয়ানীবাজার থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার দুবাগ ইউপির
মেওয়া এলাকার মোস্তাকের দোকানের সামনে থেকে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের দেহ
তল্লাশী করে তাদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটককৃতদের সোমবার আদালতের
মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, রোববার
রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ( জকিগঞ্জ সার্কেল)
জ্যোতিময় সরকার, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ
জুবের আহমদের নেতৃত্ব একদল পুলিশ উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া এলাকার মোস্তাকের
দোকানের সামনে থেকে অভিযান চালিয়ে তিনজন ইয়াবা
ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ১শত ৬০পিছ ইয়াবা উদ্ধার
করে পুলিশ। তারা দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার উপজেলাসহ পাশ্ববর্তী উপজেলায় ইয়াবা
বিক্রি করে আসছে। আটককৃতরা হলো,পার্শ¦বর্তী জকিগঞ্জ
উপজেলার গেছুয়া এলাকার মৃত কালা মিয়া পুত্র ফারুক আহমদ (৩৫), বড়লেখা উপজেলার মুড়াউল এলাকার মোহাম্মদ আলীর পুত্র সিরাজুল ইসলাম (৪৪) ও
একই এলাকার মৃত মক্তার আলীর পুত্র মতিউর রহমান (২৭)। আটককৃতদের বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার আদালতের মাধ্যমে
তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ
(ওসি) মোঃ জুবের আহমদ জানান,আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা
দীর্ঘদিন থেকে বিয়ানীবাজারসহ আশপাশ এলাকায় ইয়াবার ব্যবসায় করে আসছে। রোববার রাতে
গোপন সঙবাদের ভিত্তিতে তাদের আটক করা হলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর সাথে জড়িত
বলে স্বীকার করে। তিনি জানান, এই চক্রের সাথে জড়িত আরো কিছু
ব্যবসায়ীর নাম পাওয়া গেছে তাদেরকেও শীর্ঘ্রই আটক করা হবে।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫
১৬০ পিছ ইয়াবাসহ বিয়ানীবাজারে ৩ জন আটক
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।
.jpg)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন