সুফিয়ান
আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ অবশেষে বিয়ানীবাজার উপজেলা
পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল
কাশেম পল্লব এর বহিস্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে সিলেট জেলা আওয়ামীলীগ। বিগত
উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে
প্রার্থী হওয়ায় আওযামীলীগের সদস্য আবুল কাশেম পল্লবকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দল
থেকে বহিস্কার করা হয়। পরবর্তীতে আবুল কাশেম পল্লব জেলা আওয়ামীলীগ বরাবরে বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন ও দলীয়
সিদ্ধান্ত ও শৃঙ্খলা ভঙ্গ না করার অঙ্গীকার প্রদান করায় জেলা আওয়ামীলীগের কার্যকরী
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আবুল কাশেম পল্লবের বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেয়া
হয়। শনিবার সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ও সাধারন
সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫
পল্লবের বহিস্কারাদেশ প্রত্যাহার
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন