সুফিয়ান
আহমদ,বিয়ানীবাজার : ২০ দলীয়
জোট ঘোষিত অনির্দিষ্টকালের অবরোধ সমর্থনে প্রথম দিনের ন্যায় বুধবারেও বিয়ানীবাজারে
বিক্ষোভ ও রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে ইসলামী ছাত্রশিবির। অবরোধের ২য় দিন
ভোর থেকেই পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এসময়
তারা টায়ার জ্বালিয়ে,
রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে উপজেলার
কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সভায় জেলা পূর্ব
শিবিরের প্রশিক্ষণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন বলেন, অবৈধ আওয়ামী যুলুমবাজ সরকারের কবল
থেকে দেশের মানুষ,
অর্থসম্পদ এবং গণতন্ত্রকে মুক্ত করতে ছাত্রজনতা
প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। সরকারের পতন এবং নেতাকর্মীদের মুক্তি ছাড়া ছাত্রজনতা রাজপথ
ছাড়বে না। মিছিল-অবরোধে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ
ছাত্রশিবিরের সভাপতি ছাদিকুর রহমান, উত্তরের সভাপতি জাহাঙ্গির আলম, সেক্রেটারি
রেদওয়ানুল করিম রামিম,
কলেজ সভাপতি জাকারিয়া আহমদ, দক্ষিণের অর্থ সম্পাদক তাইছির
মাহবুব রাজন, লাউতা ইউনিয়ন সভাপতি জুবের আহমদ, সেক্রেটারী সাহেদ হোসেন।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫
অবরোধের সমর্থনে বিয়ানীবাজারে শিবিরের বিক্ষোভ ॥ সড়কে আগুন
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন