সুফিয়ান
আহমদ,বিয়ানীবাজার : রাতের
অন্ধকারে চতুর্দিকে আলোর ঝর্ণাধারার মধ্য দিয়ে বিয়ানীবাজারের জলঢুপে অনুষ্টিত হয়ে
গেল জেপিএল ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা। গতকাল রাত ৮টার দিকে আয়োজিত এই
ফাইনাল খেলায় জলঢুপ পাড়িয়াবহরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কমালাবাড়ি
ক্রিকেট দল। ৯ ওভারের এই খেলায় পাড়িয়া বহর টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
খেলা শুরুর পর কমলাবাড়ির বোলার নোমানের আক্রমণাত্মক বোলিংয়ের ফলে বেশি সময় মাঠে
টিকতে পারেনি পাড়িয়াবহর ক্রিকেট একাদশ। তারা মাত্র ৬০রানে গুটিয়ে যায়। পাড়িয়াবহরের
হয়ে কেবল হীরার ব্যাট থেকে সর্বোচ্চ ২৫ ও রশীদ এর ব্যাট থেকে ২১ রান আসে। এরপর ৬১
রানের টার্গেট নিয়ে কমলাবাড়ি ক্রিকেট দল মাত্র ৭ ওভারের তাদের লক্ষ্য অর্জনে
সচেষ্ট হয় এবং ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচে কমলাবাড়ির
হয়ে সর্বোচ্চ ৪৬ রান নিয়ে অপরাজিত থাকেন রেজা আর ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন
কমলাবাড়ির বোলার নোমান। এরপর বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে ট্রফি তুলে দেন
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫
আলোর ঝর্ণাধারায় বিয়ানীবাজারের জলঢুপে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।
.jpg)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন