জনপ্রিয় ডেস্ক : বাংলাদেশে অব্যাহত রাজনৈতিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ
প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার কমিশন কড়া ভাষায় একটি বিবৃতি দিয়েছে।
বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতার এবং আটকের ক্ষেত্রে সরকার যেন
স্বেচ্ছাচারিতার আশ্রয় না নেয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় নেয়া সব পদক্ষেপে যেন
আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন না ঘটে সেজন্যে সরকারকে হুঁশিয়ার করে দেয়া
হয়েছে এই বিবৃতিতে। শুক্রবার এক বিবৃতিতে
জাতিসংঘ মানবাধিকার কমিশন বলেছে, বাংলাদেশের
দুই প্রধান রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে তাদের বিরোধ মিটমাটে ব্যর্থ হওয়ার পর যেভাবে
সহিংসতা বাড়ছে, তা খুবই উদ্বেগজনক।
সব রাজনৈতিক দলের প্রতি সংযম প্রদর্শন এবং অবিলম্বে সহিংসতা বন্ধেরও আহ্বান জানানো
হয় এই বিবৃতিতে। জাতিসংঘ মানবাধিকার কমিশন বিশেষ করে যেভাবে নির্বিচারে
গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটছে, তা নিয়ে
উদ্বেগ প্রকাশ করেছে।মঙ্গলবার একটি গাড়িতে এরকম হামলায় এক শিশুসহ চারজন পুড়ে
মারা যাওয়া এবং বিএনপির এক উপদেষ্টার গাড়িতে হামলার কথা উল্লেখ করা হয় এ প্রসঙ্গে। বাংলাদেশের
সর্বশেষ এই রাজনৈতিক সংঘাতের সময় যেসব হত্যাকাণ্ড হয়েছে, তার সবগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেছে জাতিসংঘ মানবাধিকার
কমিশন।বিবৃতিতে বলা হয়,‘সরকার বা সরকারের বাইরে যারাই এসব ঘটনার পেছনে
থাক, আমরা চাই কর্তৃপক্ষ অবিলম্বে এসবের নিরপেক্ষ এবং কার্যকর
তদন্তের উদ্যোগ নেবে।’
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০১৫
সরকারকে জাতিসংঘের হুঁশিয়ারি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন