সুফিয়ান
আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সভাপতি
নজমুল হোসেন পুতুলকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে পুতুলকে
তার নিজ বাড়ি মাথিউরার দোয়াখা থেকে গ্রেফতার করা হয়। গতকাল বিকেলেই পুতুলকে সিলেট আদালতে প্রেরণ করা হয়। আটক পুতুল গত ৫ ও
১০ জানুয়ারী বিয়ানীবাজারে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায়
পুলিশের দায়েরকৃত মামলার এজাহারনামীয় প্রধান আসামী। তাকে এই দু’মামলায়
গ্রেফতার দেখানো হয়েছে। এ নিয়ে মামলাগুলোয় মোট ৬জনকে আটক করেছে পুলিশ। এদিকে
উপজেলা বিএনপি’র সভাপতি পুতুলকে গ্রেফতারের প্রতিবাদে আজ বুধবার বিয়ানীবাজারে সকাল-সন্ধ্যা
হরতালের ডাক দিয়েছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। সূত্র মতে, গত ৫ ও
১০ জানুয়ারী বিয়ানীবাজারে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিয়ানীবাজার থানা পুলিশ
বিশেষ ক্ষমতা আইনে উপজেলা বিএনপি’র সভাপতি নজমুল হোসেন পুতুলকে প্রধান আসামী করে বিএনপির
প্রায় শতাধিক নেতাকর্মীর উপর পৃথক পৃথক দু’টি মামলা দায়ের করে। মামলা
দায়েরের পর থেকেই পুলিশ পুতুল ও বিএনপি’র অন্যান্য নেতাকর্মীদের
গ্রেফতারে অভিযানে নামে। শুরু হয় বাড়িতে বাড়িতে তল্লাশী। এই অভিযানে সোমবার রাতে
পৃথক অভিযান চালিয়ে পুলিশ বিএনপি’র ৩ কর্মীকে গ্রেফতার করে। এরা হলেন,পৌরশহরের
খাসাড়ীপাড়া গ্রামের আতিকুর রহমান আকুল (৩৫),উপজেলার দুবাগ ইউপির নয়া দুবাগের
আবুল লেইছ (২৩) ও পার্শবর্তী বড়লেখা উপজেলার ডিমাই গ্রামের মামুনুর রশিদ সাহেদ
(২৫)। আর গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মাথিউরা দোয়াখাঁ গ্রামে উপজেলা বিএনপি’র সভাপতি পুতুলের বাড়িতে অভিযান
চালিয়ে তাকে গ্রেফতার করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবের
আহমদের নেতৃত্ব সাদা পোষাকধারী একদল পুলিশ। পুলিশের দায়েরকৃত মামলায় এজাহারনামীয়
প্রধান আসামী হিসেবেই পুতুলকে গ্রেফতার দেখানো হয়েছে এবং বিকেলেই তাকে বিশেষ
নিরাপত্তায় সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত ১০ই জানুয়ারী পুলিশের সাথে
বিএনপি’র সংঘর্ষের ঘটনায় আটককৃত উপজেলা যুবদল নেতা
এম.সাইফুর রহমান ও জিল্লুর রহমানকেও এমামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এনিয়ে
মোট ৬জনকে গ্রেফতার করলো বিয়ানীবাজার থানা পুলিশ।
এদিকে
বিয়ানীবাজার উপজেলা বিএনপির’র সভাপতি নজমুল হোসেন পুতুলসহ আটক নেতাকর্মীদের আটকের
প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে আজ
মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিয়ানীবাজার উপজেলা বিএনপি ও এর
অঙ্গসংগঠন দৈনিক শ্যামল সিলেটকে এমনটি জানান উপজেলা বিএনপির’র যুগ্ম
সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ। তিনি বলেন, শহীদ জিয়ার সৈনিকেরা কোন জেল
জুলুম, অত্যাচার নির্যাতনে ভীত নয়। আমরা শহীদ জিয়ার আদর্শে ও দেশনেত্রী খালেদা জিয়ার
নেতৃত্বে আন্দোলন করে দেশের জণগণের দাবী
দাওয়া আদায় না করা পর্যন্ত ঘরে ফিরে যাবো না। তিনি পুলিশের হাতে গ্রেফতারকৃত
উপজেলা বিএনপি’র সভাপতি নজমুল হোসেন পুতুলসহ আটক সকল নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ
জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।
বিয়ানীবাজার
উপজেলা বিএনপি’র সভাপতি নজমুল হোসেন পুতুলকে গ্রেফতারের বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার
ইনচার্জ (ওসি) মোঃ জুবের আহমদ বলেন, পুলিশের কাজে বাঁধা ও বিশৃঙ্খলা
সৃষ্টি করে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে দায়েরকৃত মামলায় বিএনপি সভাপতি পুতুলকে আটক করা হয়েছে এবং
গতকালই তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকীদেরও গ্রেফতার করা হবে বলে
তিনি জানান।
.jpg)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন