সুফিয়ান
আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজারে যুক্তরাজ্য প্রবাসী প্রফেসর এম.এ.মালিকের
লেখা গণিত বিষয়ক বই CORE C1 C2 C3 C4 এর মোড়ক উন্মোচন অনুষ্টানে বক্তারা বলেন, বই
মানুষের জ্ঞান বৃদ্ধির অন্যতম সহায়ক। মানুষের জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে বই হলো
সর্বোত্তম বন্ধু। বই পড়ে মানুষ যেভাবে নিজেদের জ্ঞান বৃদ্ধি করতে পারে তা আর কিছু
দিয়ে সম্ভব নয়। তাই জ্ঞান বৃদ্ধি ও নিজেকে সমৃদ্ধ করে তোলার জন্য বেশি করে বই পড়–ন এবং
সমাজে নিজেকে সমৃদ্ধ করে তুলুন। তাতে যেমন নিজে উপকৃত হবেন তেমনি উপকৃত হবে সমাজ।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় বিয়ানীবাজার সরকারী (অনার্স) কলেজের শিক্ষক মিলনায়তনে
আয়োজিত যুক্তরাজ্য প্রবাসী প্রফেসর এম এ মালিক এর লেখা নতুন বইয়ের মোড়ক উন্মোচনে
বক্তারা এসব কথা বলেন । বিয়ানীবাজার সরকারী (অনার্স) কলেজের অধ্যক্ষ দ্বারকেশ
চন্দ্র নাথের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম চৌধুরী। কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর
তারিকুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রফেসর
ড. শরীফুল ইসলাম খাঁন,
প্রফেসর ড.সিরাজুর রাসুল, লেখক প্রফেসর এম. এ. মালিক, লেখকের
বন্ধু কবি ফজলুল হক ও আব্দুল মুকিত, বিয়ানীবাজার বালিকা উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বুধবারীবাজার
ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম আছকির, পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক
লাইব্রেরীর সাধারণ সম্পাদক আবু আহমেদ সাহেদ। আয়োজিত অনুষ্টানে অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার সরকারী কলেজের প্রফেসর জুলফিকার আলী,আরিফুর
রহমান, আশ্রাফুল মামুন,
এমাদ উদ্দিন, মনির আলম ও জহির উদ্দিন, লেখকের
ভাই আব্দুল হামিদ,
গোলাবশাহ সমাজ কল্যাণ সংস্থার সমাজসেবা সম্পাদক সাইদুজ্জামান টিপু, সাংস্কৃতিক
সম্পাদক লুৎফুর রহমান,
গোলাবশাহ কিশোর সংঘের সভাপতি আফজাল হোসেন সাজু, সাধারণ
সম্পাদক আকবর হোসেন লাভলু,
যুগ্ম সম্পাদক সুফিয়ান আহমদ ও আব্দুল্লাহ আল নোমান, শিক্ষা
সম্পাদক ছিদ্দিকুর রহমান,
সহ শিক্ষা সম্পাদক বদরুল ইসলাম, সাহিত্য
সম্পাদক জায়েদ আহমদ,
ক্রীড়া সম্পাদক জাফর আহমদ প্রমুখ ।
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫
Home
বৃহত্তর সিলেটের সংবাদ
বিয়ানীবাজারে বইয়ের মোড়ক উন্মোচনে বক্তারা !! বই মানুষের জ্ঞান বৃদ্ধির অন্যতম সহায়ক
বিয়ানীবাজারে বইয়ের মোড়ক উন্মোচনে বক্তারা !! বই মানুষের জ্ঞান বৃদ্ধির অন্যতম সহায়ক
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন