সুফিয়ান
আহমদ,বিয়ানীবাজার : বিয়ানীবাজার পৌরশহরের ফতেহপুর গ্রামের হযরত হায়দর শাহ (রঃ) হাফিজিয়া মাদ্রাসার
২দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও খতমে বোখারী শরীফের খতমের দোয়া গতকাল
বৃহস্পতিবার সকাল ১০ঘটিকা হইতে শুরু হয়েছে। আজ শুক্রবার রাত ১২ঘটিকায় আখেরী
মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে ওয়াজ মাহফিল। বৃহত্তর ফতেহপুর শাহী ঈদগাহ ময়দানে
আয়োজিত ওয়াজ মাহফিলে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন অধিবেশনে নসিহত পেশ করবেন, বরিশাল
ছারছিনা কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ হাফিজ বুরহান উদ্দিন সালেহী,মাওঃ নূর
মোহাম্মদ সিদ্দকী চট্রগ্রাম,মাওঃ বদরুজ্জামান রিয়াদ্ব, মাওঃ ছমির উদ্দিন ও মাওঃ নুরুল
ইসলাম জিহাদী। এদিকে আজ শুক্রবার জুম্মার নামাজের পর খতমে বোখারী শরীফের দোয়া পরিচালনা
করবেন শায়খুল হাদিস আল্লামা হাবিবুর রহমান
মুহাদ্দিস সাহেব। এছাড়াও নসিহত পেশ করবেন হযরত মাওঃ হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী, বিভিন্ন
স্যাটেলাইট টিভি চ্যানেলের ধর্মীয় আলোচক মাওঃ সরকার মোঃ কাফিল উদ্দিন সালেহী, মাওঃ
হাফিজ কাজী মারুফ বিল্লাহ ও মাওঃ মুফতি এহছানুল হক আল মুজাদ্দেদী,মাওঃ
শিহাব উদ্দিন,মাওঃ আব্দুল আহাদ জিহাদী,মাওঃ আব্দুর রহমান প্রমুখ। আয়োজিত
ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ সকল মুসল্লীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন
মাদ্রাসা পরিচালনা কমিটি।
Post Top Ad
Responsive Ads Here
শনিবার, ১০ জানুয়ারি, ২০১৫
Home
বৃহত্তর সিলেটের সংবাদ
বিয়ানীবাজারের ফতেহপুর হায়দর শাহ (রঃ) মাদ্রাসার ২দিন ব্যাপী ওয়াজ মাহফিল শুরু
বিয়ানীবাজারের ফতেহপুর হায়দর শাহ (রঃ) মাদ্রাসার ২দিন ব্যাপী ওয়াজ মাহফিল শুরু
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন