সুফিয়ান
আহমদ,বিয়ানীবাজার : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আহুত অবরোধের সমর্থনে ও দলের চেয়ারপার্সন
দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দী এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীরসহ গ্রেপ্তার সকল নেতাকর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে
বুধবার বিয়ানীবাজার পৌরশহরে বিক্ষোভ মিছিল
করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পৌরশহরের দক্ষিণ বাজার মোড়
থেকে বের হয়ে মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ শেষে স্থানীয় আজির
মার্কেটের সম্মুখে এক সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হোসেন পুতুল এর
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ অদুদ রোকনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা
বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল খাঁন, পৌর বিএনপির সভাপতি আবু নাছের
পিন্টু, যুবদল সভাপতি হাজী জসিম উদ্দিন, সদস্য সচিব দৌলা হোসেন সুভাস, পৌর
যুবদলের সভাপতি হোসেন আহমদ দোলন, উপজেলা ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের
সদস্য সচিব বি. হোসেন বাবলু, মিছবাহ উদ্দিন, জাবের মাহমুদ তাপাদার,আব্বাছ
খান হাছান, পৌর ছাত্রদল নেতা রিপন,
শিফাত আহমদ, কলেজ ছাত্রদল নেতা মাহবুবুর রহমান, রেদওয়ান
আলম প্রমুখ। পথ সভায় বক্তারা বলেন, এই
ফ্যাসিবাদ সরকার দেশে একনায়কতন্ত্র কায়েমের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম
করতে চাচ্ছে। তারা মানুষের ভোটের অধিকারসহ যাবতীয় গণতান্ত্রিক অধিকার হরণ করে
নিয়েছে। কিন্তু দেশের আপামর জনতার প্রাণপ্রিয় দল বিএনপি মানুষের সকল অধিকার ফিরিয়ে
দেয়ার জন্য আন্দোলন করে যাচ্ছে। আর এই আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে
ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশে গণতন্ত্র প্রতিষ্টা করবে। তাই আর বসে না থেকে
বিএনপির সাথে আন্দোলনে সামিল হয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে গরীব দুঃখী মেহনতী মানুষের প্রাণপ্রিয়
নেত্রী, গণতন্ত্রের অগ্নিকণ্যা,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য সবার প্রতি আহবান
জানান।
Post Top Ad
Responsive Ads Here
শনিবার, ১০ জানুয়ারি, ২০১৫
অবরোধের সমর্থনে বিয়ানীবাজারে বিএনপি’র বিক্ষোভ মিছিল
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন