জনপ্রিয় ডেস্ক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্যে
পিটিয়ে হত্যা করা উচিৎ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয়
স্থায়ী কমিটির চেয়ারম্যান এবি তাজুল ইসলাম। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আমরা
মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি আয়োজিত বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিকারীর
দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘দেশ যখন বিভিন্ন উন্নয়ন সূচকে এগিয়ে যাচ্ছে তখন খালেদা
জিয়া বিদেশি প্রভুদের গোলামী করতে চাচ্ছেন। কিন্তু যখন তারা ফিরিয়ে দিচ্ছে তখন
তাদের স্বাক্ষর জাল করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।’ তাজুল
ইসলাম বলেন, ‘লন্ডনে বসে খালেদার কুসন্তান তারেক জাতির
পিতাকে নিয়ে যে কটূক্তি করেছে এর জন্য তাকে ধরে এনে প্রকাশ্য পিটিয়ে হত্যা করা
উচিৎ।’ দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রাজপথে থেকে আওয়ামী
লীগ মোকাবেলা করবে বলেও জানান তিনি। সংগঠনের সভাপতি হূমায়ূন কবীরের সভাপতিত্বে আরো
বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এমএ জলিল, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ প্রমুখ।
Post Top Ad
Responsive Ads Here
শনিবার, ১০ জানুয়ারি, ২০১৫
তারেককে হত্যা করা উচিৎ
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন