জনপ্রিয়
ডেস্ক
: ফ্রান্সের বিতর্কিত ম্যাগাজিন শার্লি এবদো'তে বিশ্বনবী
হযরত মুহাম্মাদ (সা.)'র প্রতি অবমাননাকর কার্টুন প্রকাশ
করার প্রতিবাদে চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে।আজ
(সোমবার) হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ওই বিক্ষোভে অংশ নেন। তারা ‘আমাদের প্রিয় রাসূলের প্রতি আত্মসমর্পন কর’, ‘ইউরোপই
আমাদের একত্রিত করেছে’ এই ধরণের বিভিন্ন স্লোগান দেন। মুসলিম
সংখ্যাগরিষ্ঠ ককেশিয় প্রজাতন্ত্রের নেতা রামজান কাদরিয়োভ বিক্ষোভ মিছিলে বলেন,এই প্রতিবাদ
তাদের বিরুদ্ধে যারা মহানবী (সা.) ওপর অবমাননাকর কার্টুন ছাপানোর প্রতি সমর্থন
দিচ্ছে। এই প্রতিবাদ তাদের বিরুদ্ধে যারা মুসলমানদের ধর্মকে অপমান করে যাচ্ছে। ফরাসি পত্রিকা 'শার্লি এবদো' মহানবী
(সা.)-কে অবমাননা করে কার্টুন প্রকাশ করায় এর বিরুদ্ধে ইরান, পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়া
এবং নাইজারে ব্যাপক বিক্ষোভ হওয়ার পর গ্রোজনীতে এই মিছিল অনুষ্ঠিত হল।মহানবী
(সা.)এর কার্টুন ছাপানোর প্রতিবাদে গত ৭ জানুয়ারি ফ্রান্সের ব্যঙ্গ ম্যাগাজিন
শার্লি এবদোর কার্যালয়ে সন্ত্রাসী হামলায় অন্তত ১২ জন নিহত হয়। এ ঘটনার পর গত ১৪
জানুয়ারি পত্রিকাটি আবার মহানবীর কার্টুন ছাপিয়ে বিশ্ব মুসলমানদের মধ্যে ঘৃণা ও
উত্তেজনা উস্কে দিয়েছে।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫
শার্লি এবদো’তে মহানবীর অবমাননাকর কার্টুন: গ্রোজনিতে ব্যাপক বিক্ষোভ
Tags
# ইউরোপের সংবাদ
About JONOPRIO24
ইউরোপের সংবাদ
Labels:
ইউরোপের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন