জনপ্রিয়
ডেস্ক
: ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর
রেজা রাহমানি ফাজলি বলেছেন,
প্রতিবেশি ইরাকের নিরাপত্তাকে তেহরান নিজের নিরাপত্তা বলেই মনে
করে। ইরান সফররত ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ সালেম
আল-গাব্বানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় ইরানের
স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ-বিরোধী পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ
করেন। রাহমানি ফাজলি বলেন, ইরাকের
সরকার ও জনগণকে সমর্থন করা ইরান সরকারের জন্য ধর্মীয়, প্রতিবেশিসুলভ
ও জাতীয় কর্তব্য। ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় দু দেশের নিরাপত্তা
সহযোগিতা এবং দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে আলোচনা করা হয়েছে বলেও জানান তিনি। রাহমানি
ফাজলি বলেন, ইরাকের সঙ্গে নিরাপত্তা, সামরিক ও বিশেষজ্ঞ প্রশিক্ষণের মতো কিছু অভিজ্ঞতা ভাগাভাগি করতে
প্রস্তুত রয়েছে তেহরান।সংবাদ সম্মেলনে ইরাকের মন্ত্রী গাব্বান বলেন, দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে তার সরকার ইরানের অভিজ্ঞতাকে ব্যবহার করতে
আগ্রহী।ইরাক ও সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে ইরান দেশ দুটিকে শুরু থেকেই সমর্থন দিয়ে
আসছে।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫
ইরাকের নিরাপত্তাকে নিজের নিরাপত্তা মনে করে ইরান: স্বরাষ্ট্রমন্ত্রী
Tags
# আন্তর্জাতিক সংবাদ
About JONOPRIO24
আন্তর্জাতিক সংবাদ
Labels:
আন্তর্জাতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন