জনপ্রিয়
ডেস্ক : বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়াকে নিভৃত করে রাখা হবে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রী হাসানুল হক
ইনু। শনিবার সন্ধ্যায় ফরিদপুরে পল্লী কবি জসীম উদ্দীনের
১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত পক্ষকালব্যাপী পল্লী মেলার উদ্বোধনকালে মন্ত্রী
একথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা
নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘যতদিন তিনি উসকানি দেবেন, ততদিন তাকে নিভৃত করে রাখা হবে।’ জাতীয়
সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপারসনের প্রতি
আহ্বান জানিয়ে বলেন,
‘নাশকতা অন্তর্ঘাত করে নিয়মতান্ত্রিক সাংবিধানিক সরকারের পতন
ঘটানো যাবে না। তাই হটকারি পথ ছেড়ে ও অমানবিক আচরণ বন্ধ করে গণতন্ত্রের পথে এসে
নিয়মতান্ত্রিক রাজনীতি করুন।’ এ প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, ‘শেখ
হাসিনার সরকার জনগণের জানমালের নিরাপত্তা বিধান, সাংবিধানিক
প্রক্রিয়া অব্যাহত ও গণতান্ত্রিক রাজনীতি চালু রাখতে বেগম খালেদা জিয়ার এ উসকানি শক্ত
হাতে দমন করবে।’ বিএনপি চেয়ারপারসন অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার
চেষ্টা করছেন এমন দাবি করে ইনু বলেন, ‘বেগম খালেদা জিয়া আলোচনা ও
নির্বাচনের কথা মুখে বললেও কার্যতঃ উনি খুব তড়িঘড়ি করে একটি অস্বাভাবিক সরকার
প্রতিষ্ঠার চেষ্টা করছেন। যাতে তার কাছের বন্ধু সালাউদ্দিন কাদের চৌধুরী, মুজাহিদ ও নিজামীদের ফাঁসিটা বন্ধ করা যায়।’ ফরিদপুরের
জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি সরদার সরাফত আলীর সভাপতিত্বে উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, পল্লী কবি
জসীম উদ্দীন আমাদের অহংকার। তার জন্মদিনকে ঘিরে ফরিদপুরে এই মিলন মেলায় দূরদূরান্ত
থেকে হাজার হাজার মানুষ ছুটে এসেছে। এ আনন্দ আয়োজনকে নস্যাৎ করতে একটি চিহ্নিত
গোষ্ঠী আজ (শনিবার) ফরিদপুরে হরতাল ডেকেছে। কিন্তু শান্তি প্রিয় ফরিদপুরবাসী তা
প্রত্যাখান করেছে।’ মন্ত্রী আরো বলেন, ‘টঙ্গির
বিশ্ব এজতেমা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর সমাবেশ। সেখানে সারা বিশ্ব থেকে
ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটে যান। বেগম জিয়া অবরোধ ডেকে ধর্মপ্রাণ মুসলমানদের মনে
আঘাত দিয়েছে। তথাকথিত হরতাল আর অবরোধকে উপেক্ষা করে আজকের এই জনতার ঢলই প্রমাণ করে
জনগণ বিএনপির এ অপরাজনীতিকে প্রত্যাখান করেছে।’ অনুষ্ঠানে অন্যদের
মধ্যে বক্তব্য দেন- পুলিশ সুপার জামিল হাসান, কবিপুত্র ড. জামাল আনোয়ার, আওয়ামী লীগ নেতা এস এম নূরুননবী, মোকাররম মিয়া
বাবু প্রমুখ । পক্ষকালব্যাপী এ মেলা চলবে আগামী ২৫ জানুয়ারি
পর্যন্ত। মেলায় সার্কাস,
পুতুলনাচ, নাগরদোলাসহ ২শর বেশি বিভিন্ন
স্টল বসানো হয়েছে।
Post Top Ad
Responsive Ads Here
শনিবার, ১০ জানুয়ারি, ২০১৫
খালেদাকে নিভৃত করে রাখা হবে
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন