সুফিয়ান
আহমদ,বিয়ানীবাজার : বিয়ানীবাজারে আজ শনিবার পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিক
প্রতিবাদ সভা করেছে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিকেলে বিএনপির সাথে পুলিশের ঘন্টাব্যাপী সংঘষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে
সন্ধ্যা ৬টার দিকে পৌরশহরের নিউ মার্কেট মোড়ে এই প্রতিবাদ সভা করে তারা। উপজেলা
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন’র পরিচালনায় প্রতিবাদ সভায়
বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান
আতাউর রহমান খাঁন,সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল,শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান
মাকসুদুল ইসলাম আউয়াল,পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক এবাদ আহমদ, ছাত্রলীগ নেতা হাসান রেজা,কামাল
হোসেন,আমান উদ্দিন,
ইকবাল হোসেন তারেক প্রমুখ। সভায়
বক্তারা বলেন, বিএনপি ও তার দোসর জামায়াত বিয়ানীবাজারকে অস্থিতিশীল করে তুলতে চায়। কিন্তু
আওয়ামীলীগ থাকতে তাদের এই আশা পূরণ হবেনা। তারা বলেন,বিএনপি-জামায়াত
আর যদি বিয়ানীবাজারকে অশান্ত করতে চায় তাহলে আওয়ামীলীগ নেতাকর্মী জনগণকে নিয়ে
তাদেরকে প্রতিহত করবে বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন।
Post Top Ad
Responsive Ads Here
শনিবার, ১০ জানুয়ারি, ২০১৫
বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় বিয়ানীবাজারে আওয়ামীলীগের প্রতিবাদ সভা
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন