জনপ্রিয়
ডেস্ক : পাকিস্তানের মুলতান কারাগারে আজ(বুধবার) সকাল ছয়টায় দু’ব্যক্তির প্রাণদণ্ড কার্যকর করা হয়েছে। সন্ত্রাসী তৎপরতা চালানোর দায়ে
অভিযুক্ত এ দু’ব্যক্তিকে মুলতানের নতুন কেন্দ্রীয়
কারাগারে ফাঁসি দেয়া হয়েছে। এ দুই ব্যক্তির ক্ষমার আবেদন নাকচ হওয়ার পর তাদের
মৃত্যু পরোয়ানা কারা কর্তৃপক্ষের
পৌঁছে দেয়া হয়।এ নিয়ে দেশটিতে সন্ত্রাসের দায়ে অভিযুক্ত নয় ব্যক্তির প্রাণদণ্ড
কার্যকর করা হলো। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশটিতে প্রাণদণ্ডের ওপর
নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর থেকে এ সব প্রাণদণ্ড কার্যকর করা হয়। ১৬
ডিসেম্বর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবানের পৈশাচিক হামলায় প্রায় ১৫০ জন
নিহত হওয়ার পর দিনই পাকিস্তানে প্রাণদণ্ড স্থগিত রাখার সিদ্ধান্ত বাতিল করে দেন
নওয়াজ শরীফ। এরপর
ডিসেম্বরের ২০ তারিখে ফয়সলাবাদের কারাগারে আকিল ওরফে ডা. ওসমান এবং আরশাদ মাহমুদ
নামে দু’ব্যক্তিকে ফাঁসি দেয়ার মধ্য দিয়ে পাকিস্তানে
নতুন করে প্রাণদণ্ড কার্যকর করা হয়।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫
পাকিস্তানের মুলতানে ২ ব্যক্তির ফাঁসি : এ পর্যন্ত প্রাণদণ্ড হলো ৯ জনের
Tags
# আন্তর্জাতিক সংবাদ
About JONOPRIO24
আন্তর্জাতিক সংবাদ
Labels:
আন্তর্জাতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন