জনপ্রিয় ডেস্ক : আগামী ২১
জানুয়ারির মধ্যে অবরোধ প্রত্যাহার না করলে ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় সামনে সকাল ১০টায় সমাবেশ এবং ঘেরাও
কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। রোববার
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক ইনসুর আলী
এ কর্মসূচির ঘোষণা করেন। হরতালের নামে বাসে অগ্নিসংযোগ, পেট্রোল
বোমা মেরে শ্রমিক, যাত্রী হত্যাকারীদের গ্রেপ্তার ও আইন
করে হরতাল বন্ধ করার দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ এ মানববন্ধনের আয়োজন
করে।ইনসুর আলী বলেন, ‘হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াত
জোট প্রতিদিন গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ করে যাচ্ছে। বোমা
মেরে তারা সাধারণ মানুষ, হেলপার , ড্রাইভারদের পুড়িয়ে মারছে। গণতান্ত্রিক দেশে এরূপ অরাজকতা চলতে দেয়া
যায় না।’ বোমা মেরে সাধারণ মানুষ, পুলিশ গাড়ির ড্রাইভার- হেলপারদের
পুড়িয়ে মারার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি
ওয়াহেদুজ্জামান বলেন, ‘যেসব এলাকায় এ ধরনের সহিংসতা হয়েছে
সেসব এলাকার জামায়াত-বিএনপি নেতাদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবি
জানাচ্ছি।’ মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের
প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, আয়োজক সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক
আব্দুস সাত্তার মল্লিক প্রমুখ।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫
বৃহস্পতিবার খালেদার কার্যালয় ঘেরাও
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন