সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার : বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খাঁন বলেছেন, আমাদের আর্থসামাজিক
উন্নয়নে প্রবাসীদের অবদান যে কোন অংশে কম নয়। এ জনপদকে এগিয়ে নিতে প্রবাসীদের
অক্লান্ত শ্রমের কাছে জাতি চিরদিন ঋণী হয়ে থাকবে। আর্থসামাজিক উন্নয়নের তাদের এই
অবদান সত্যিই প্রশংসনীয়। আজ সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে বিয়ানীবাজার জনকল্যাণ
ট্রাষ্ট প্যারিস (ফ্রান্স) এর আয়োজনে নিহত ফ্রান্স প্রবাসী আবু বক্করের পরিবারকে
আর্থিক অনুদান প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গত
সেপ্টেম্বর মাসে প্যারিসে সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বাড়–দা গ্রামের আব বক্কর নিহত
হন। বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাষ্ট প্যারিস এর সভাপতি ছরওয়ার হোসেন টিপু ও সাধারণ
সম্পাদক আলী আহমদসহ সংগঠনের সকল সদস্য ও প্যারিস বসবাসকারী বিয়ানীবাজারবাসী তার
মরদেহ ৫ হাজার ইউরো খরচ করে দেশে প্রেরণ করে। সোমবার এ সংগঠন নিহত আবু বক্করের
পিতা মতিউর রহমানের হাতে এক লাখ টাকার চেক
তুলে দেয়। বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাষ্ট
প্যারিসের যুগ্ম সম্পাদক ছাদিকুর রহমানের সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা রেজাউল আলম
অপুর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) শহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ ও
রোকসানা বেগম লিমা, লায়ন ময়নুল ইসলাম. চেয়ারম্যান মোহাম্মদ শিহাব উদ্দিন, লায়ন বিলাল উদ্দিন, যুক্তরাষ্ট্রের
ক্যালিফোরনিয়া আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন, বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির
সাবেক পরিচালক সাইফুল ইসলাম নিপু প্রমুখ।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ৫ জানুয়ারি, ২০১৫
আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান প্রশংসনীয়
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।
.jpg)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন