সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার : ৫ই জানুয়ারী “গণতন্ত্র রক্ষা দিবস” উপলক্ষ্যে বিয়ানীবাজার পৌরশহরে আজ সোমবার এক আনন্দ মিছিল করেছে উপজেলা
আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন। গতকাল বিকেলে বিএনপি’র সাথে পুলিশের হামলা পাল্টা হামলার
ঘটনার পরই পৌরশহরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান
আতাউর রহমান খাঁনের নেতৃত্ব এই মিছিল অনুষ্টিত হয়। মিছিলটি পৌরশহরের গুরুত্বপূর্ণ
সড়ক প্রদক্ষিণ শেষে পৌরশহরের কলেজ রোড মোড়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়। উপজেলা
আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাকির
হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান
খাঁন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত
চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেত্রী রুমা চক্রবর্তী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক
আহমদ হোসেন বাবুল,দপ্তর সম্পাদক ও শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল,পৌর আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক কয়ছর আহমদ,প্রচার সম্পাদক এবাদ আহমদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী এম এ কাদিরসহ
উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। পথ সভায় বক্তারা বলেন, গণতন্ত্রের মানস কণ্যা
শেখ হাসিনা ২০১৪ সালের ৫ই জানুয়ারী নির্বাচনের মাধ্যমে বিপুল ম্যান্ডেট নিয়ে
ক্ষমতায় এসে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছেন। গণতন্ত্র সুসংহত করেছেন।
কিন্তু বিএনপি-জামায়াত এটাকে সহ্য করতে পারছেনা। তারা দেশকে অগণতান্ত্রিক রাষ্ট্রে
পরিণত করতে চায়্ কিন্তু আওয়ামীলীগ তা হতে দেবে না।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ৫ জানুয়ারি, ২০১৫
“গণতন্ত্র রক্ষা দিবস” উপলক্ষ্যে বিয়ানীবাজারে আওয়ামীলীগের আনন্দ মিছিল
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন