এনায়েত
হোসেন সোহেল,প্যারিস : বিএনপি-জামাত কর্তৃক সমগ্র বাংলাদেশ জুড়ে
অবরুধ ও হরতালের নামে নাশকতা, সন্ত্রাস, আগুনে
মানুষ পুড়িয়ে মারা এবং নৈরাজ্যের প্রতিবাদে ফ্রান্স আওয়ামীলীগ প্রতিবাদ সমাবেশ
করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্যারিসের আইফেল টাওয়ারের পাদদেশের মানবাধিকার
চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমদ
সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,ফ্রান্স
আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকি ,এম এ কাশেম ,ওয়াহিদ
বার তাহের ,কামরুল হোসেন বকুল ,জিয়াউল হক নাসির চৌধুরী,ফ্রান্স আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, দিলওয়ার
হোসেন কয়েস ,মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের সভাপতি জামিরুল ইসলাম মিয়া জামিল , ফ্রান্স
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকরাম খান ,প্রচার সম্পাদক নুরুল হক ভুইয়া ,সহ
প্রচার সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য
পরিষদ ফ্রান্সের সভাপতি স্বদেশ বরুয়া ,ফ্রান্স নগর আওয়ামীলীগের সভাপতি
সাইফুল ইসলাম খান,ফ্রান্স আওয়ামীলীগ নেতা শেখ মিজানুর রহমান ,রানা চৌধুরী ,ফ্রান্স
আওয়ামীলীগের সদস্য আলী হোসেন,ফায়সল উদ্দিন,নুরুল
আবেদিন ,আমিন খান হাজারী,
ফ্রান্স আওয়ামীলীগ নেতা শুভ্রত ভটাচার্য শুভ , মুস্তফা
হাসান ,ফ্রান্স আওয়ামী তরুণ লীগের সভাপতি মিথুন সাহা ,আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান
ফারুক ,ইমদাদুল হক স্বপন ,ফ্রান্স আওয়ামীলীগের যুব সম্পাদক সেলিম ওয়াদা সেলু প্রমুখ। প্রতিবাদ সমাবেশে
বক্তারা বলেন,যানবাহনে পেট্রলবোমা ছুড়ে ও আগুন দিয়ে নিরীহ মানুষদের হত্যার সঙ্গে যারা জড়িত
তারা গণতন্ত্র, মানবতা ও সভ্যতার শত্রু। ক্ষমতার লোভে বিএনপি অবরোধসহ একটার পর একটা হরতাল
দিয়ে জামাত-শিবির দেশদ্রোহীদের সাথে নিয়ে
জালাও-পোড়াও ভাংচুর,
হত্যা, বোমাবাজি, লুন্ঠনের মাধ্যমে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি চালিয়ে যাচ্ছে।
বক্তারা বলেন,গণতন্ত্র ও নাশকতা এক সঙ্গে চলতে পারে না, হরতাল নৈরাজ্যের মাধ্যমে
বাংলাদেশের মানুষকে পিছিয়ে দেবার যে অপচেষ্টা হচ্ছে তা দেশের মানুষ প্রত্যাখ্যান
করেছে এবং যে কোনো মূল্যে তা প্রত্যাখান করবে। সমাবেশ শেষে মানবাধিকার চত্বরে কয়েক
দফা বিক্ষোভ মিছিল পদক্ষিন করা হয়।
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫
বিএনপি-জামাতের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে ফ্রান্স আওয়ামীলীগের সমাবেশ
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন