জনপ্রিয় ডেস্ক : বর্ডার গার্ড
বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহাম্মেদ বলেছেন, আমার
সৈনিকরা আক্রান্ত হলে অবশ্যই গুলি করবে। কারণ তাদের কাছে অস্ত্র ছাড়া আর কিছুই
নেই। তাই তারা যে পরিস্থিতিতে আক্রান্ত হবে তা সীমান্তে হোক বা বাইরে হোক সে তখন
তার অস্ত্র ব্যবহার করবে। বৃহস্পতিবার দুপুর ২টায়
জীবননগর উপজেলার ধোপাখালি বিজিবি ক্যাম্পের নব-নির্মিত ভবন উদ্বোধন ও পরিদর্শন শেষে
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি এসব কথা বলেন। তিনি
বলেন, সরকার আমাদের নিয়োগ দিয়েছে জনগণের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য। তবে
সন্ত্রাসীরা যদি নিরীহ জনগণের উপর আক্রমণ করে, তাদের
হত্যা করার চেষ্টা করে, আর সন্ত্রাসীরা যদি সেই সময়
আমাদের সামনে পড়ে তাহলে অবশ্যই তাদের নিবৃত করার জন্য যা দরকার তাই করা হবে।
সেভাবেই নির্দেশনা দেওয়া আছে। মহাপরিচালক বলেন, বিজিবি ৫
টি সাংবিধানিক দায়িত্বের মধ্যে সীমান্তে মাদক, নারী-শিশু
পাচার ও চোরাচালান রোধের পাশাপাশি বর্তমান রাজনৈতিক সংকটের গুরুত্বপূর্ণ দায়িত্ব
পালন করছে। দেশে চলমান অবরোধ ও হরতালে গত ২৪ ঘণ্টায় সারাদেশে লক্ষাধিক যানবাহন
হাইওয়ে দিয়ে চলাচলে সহায়তা করেছে বিজিবি। তিনি আরও বলেন, দেশের
অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে বেসরকারি সামরিক বাহিনীকে সহায়তা করতে দেশের
বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজিজ আহম্মেদ বলেন, মানবাধিকার
লঙ্ঘন করে এমন কোনো
কাজ বিজিবি করে না। আমার অধিকার হচ্ছে বেঁচে থাকার। জগণের জীবন
বাঁচাতে যে কোন সন্ত্রাসীকে নিবৃত করে জনগণকে রক্ষা করা আমার
এখতিয়ারের মধ্যে পড়ে। এই কর্তব্য পালনে গুলি করতে হলে সেটা করতে হবে।তিনি বলেন,
বিজিবি অবৈধ কোনো কাজ আগেও করেনি এখনও করবে না।এর আগে, সকাল সাড়ে ১১ টায় বিজিবি মহাপরিচালক খালিশপুর নব-নির্মিত ৫৮
ব্যাটালিয়নে এসে পৌঁছালে তাকে উধ্বর্তন কর্মকর্তারা স্বাগতম জানান।এরপর তিনি
নব-নির্মিত ভবনটি উদ্বোধন, গাছের চারা রোপন এবং দুপুরে
ধোপাখালি নব-নির্মিত ভবন উদ্বোধন ও বিজিবি ক্যাম্প এলাকা পরিদর্শন করেন। এসময় যশোর
রিজিউন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল দেওয়ান শেখ শহিদুল ইসলাম, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জাভেদ সুলতান, ৪৭ বিজিবির পরিচালক আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গাস্থ-৬
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫
সৈনিকরা আক্রান্ত হলে অবশ্যই গুলি করবে : বিজিবি মহাপরিচালক
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।
.jpeg)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন