জনপ্রিয়
ডেস্ক : রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে থাকলেও
দলের পরাজয় ঠেকাতে পারেননি লিওনেল মেসি। এই হারের জন্য কোচ থেকে শুরু করে অনেকেই
তার গোল মিসের ব্যার্থতাকেই কারণ হিসেবে বর্ণনা করছেন। এছাড়া পর্যাপ্ত অনুশীলন না
থাকার কারণেও তাকে প্রথমার্ধে মাঠে নামানো হয়নি বলে জানান কোচ লুই এনরিকে। কিন্তু সেই মেসি, গতকালও দলের সঙ্গে অনুশীলনে উপস্থিত থাকতে পারেননি। কারণটা হচ্ছে পেটের
পীড়া। ন্যু ক্যাম্পে ছিল দলের ওপেন ডোর প্র্যাকটিস। কিন্তু পেটে সমস্যা দেখা
দেওয়ার কারণে অনুশীলনই করতে পারেননি বার্সার আর্জেন্টাইন তারকা। মেসিদের অনুশীলন দেখার
জন্য হাজার খানেক শিশুকে নিয়ে আসা হয়েছিল স্টেডিয়ামে। কিন্তু তাদের দুর্ভাগ্য, যে আকর্ষনে তারা গ্যালারিতে এসেছে, সেটাই পূরণ
হলো না। আকর্ষণের কেন্দ্রবিন্দু মেসিকেই দেখতে পেলো না তারা। শুধু তাই নয়, অনুশীলন করতে না পারা এবং পেটের পীড়ার কারণে বৃহস্পতিবার কোপা ডেল রে’তে এলচের বিপক্ষে মাঠে নামতে পারবেন কি না সে বিষয়েও সন্দেহ রয়েছে।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ৫ জানুয়ারি, ২০১৫
অসুস্থ মেসি, অনুশীলন করেননি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন