সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ ৫
জানুয়ারী বিএনপি’র “গণতন্ত্র
হত্যা দিবস” উপলক্ষ্যে বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র মিছিলে হামলা চালিয়েছে পুলিশ। আজ
সোমবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরে এই হামলার ঘটনা ঘটে। পুলিশের হামলায় ইট পাটকেল
দিয়ে পাল্টা প্রতিরোধের চেষ্টা করলেও পরে পিছু হটে বিএনপি নেতাকর্মীরা।
বিএনপি-পুলিশের পাল্টাপাল্টি হামলায় এসময় আতংক ছড়িয়ে পড়ে পৌরশহরে। বন্ধ হয়ে যায়
দোকানপাঠ, আতংকিত হয়ে দ্বিগ¦ীদ্বিক
ছুটোছুটি করতে থাকেন সাধারণ মানুষ। এদিকে পুলিশের হামলার ঘটনায় বিএনপি’র অন্তত ১০ জন নেতাকর্মী
আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ এই ঘটনার পর আরিফ ( ২৬) নামে একজনকে আটক করে নিয়ে
যায়। এঘটনায় পৌরশহরে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পুলিশের দাবী শান্ত রয়েছে। সূত্র
মতে, ৫ই জানুয়ারী ক্ষমতাসীন আওয়ামীলীগের জোরপূর্বক নির্বাচনের প্রতিবাদে বিএনপি
নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই দিনকে “ গণতন্ত্র হত্যা দিবস” আখ্যায়িত করে সমাবেশ ও
বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ বিকেল ৩টার
দিকে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হোসেন পুতুলের নেতৃত্বে পৌরশহরের
আজির মার্কেট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান
সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ রোড় মোড়ে আসা মাত্রই মিছিলে হামলা চালায় পুলিশ। পুলিশের হামলায় বিএনপি
নেতাকর্মীরা ইটপাটকেল দিয়ে পাল্টা প্রতিরোধের চেষ্টা করলেও বেশি সময় টিকে থাকতে না
পেরে পিছু হটে। এসময় বিএনপির অন্তত ১০জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা যায়। এসময়
পুলিশ মিছিল থেকে আরিফ (২৬) নামে একজনকে আটক করে নিয়ে যায়। এদিকে এই ঘটনার পর থেকে
পৌরশহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আর এই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে উপজেলা
ছাত্রলীগ যখন পৌরশহরে মিছিল বের করে। তবে পুলিশের দাবী, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে
ও শান্ত রয়েছে। এদিকে বিএনপি’র মিছিলে পুলিশের অতর্কিত
হামলার প্রতিবাদ জানিয়ে উপজেলা সভাপতি নজমুল হোসেন পুতুল বলেন, গণতন্ত্র হত্যা দিবস
উপলক্ষ্যে আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম তখন পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা
চালায়। তাদের কারণেই আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু এবার আর বসে থাকবো
না পাল্টা প্রতিরোধ গড়ে তুলে জণগণের ভোটের
অধিকার ফিরিয়ে আনা হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, ছাত্রলীগ যদি পৌরশহরে মিছিল করতে পারে
তাহলে আমরা মিছির করলে তাদের সমস্যা কি? এব্যাপারে বিয়ানীবাজার থানা অফিসার
ইনচার্জ (ওসি) মোঃ জুবের আহমদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের
নিয়ন্ত্রণে রয়েছে। পৌরশহরসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এঘটনায়
পুলিশ আরিফ নামে একজনকে আটক করেছে বলে তিনি জানান।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ৫ জানুয়ারি, ২০১৫
বিয়ানীবাজারে বিএনপি’র মিছিলে পুলিশের হামলায় আহত ১০ ॥ আটক ১
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন