জনপ্রিয়
ডেস্ক
: বাংলাদেশে গণতন্ত্রের দাবিতে বিএনপির যুক্তরাজ্য শাখা
সোমবার বিকেলে লন্ডনে বিবিসির সদর দফতরের সামনে বিক্ষোভ করেছে। কনকনে
শীত উপক্ষো করে কয়েক ডজন বিএনপি কর্মী মধ্য লন্ডনের নর্থ রিজেন্ট স্ট্রিটে
বিবিসির সদর দফতরের বাইরে সমবেত হন। এ সময় তারা 'গণতন্ত্র
চাই, গণতন্ত্র চাই' বলে স্লোগান
দিতে থাকেন। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের
বক্তব্য গণমাধ্যমে সম্প্রচারের ওপরে নিষেধাজ্ঞার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন
করা হয়। যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট শায়েস্তা চৌধুরী
কুদ্দুস বলেন, অন্যায়ভাবে দলের নেতা তারেক রহমানের বক্তব্য মিডিয়াতে সম্প্রচার বন্ধ
করা হয়েছে। যতদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা তুলে নেয়া না হবে, ততদিন
পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন বলে তিনি জানান।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫
বিবিসির সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন