মাম হিমু, ফ্রান্সের প্যারিস থেকে : গণতন্ত্র পূর্নরুদ্ধার, দেশব্যাপী গুম, খুন, রাষ্ট্রীয়
সন্ত্রাস এবং ভোটের অধিকার আদায়ের দাবীতে ফ্রান্সের রাজধানী প্যারিসে মানববন্ধন ও
গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । রোববার বিকাল ৩ টায় ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এ
মানববন্ধন ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয় । ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমানের
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ তাহেরের পরিচালনায় গণ সমাবেশে বক্তারা বলেন,
ভোটার বিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে আসা শেখ হাসিনা দেশে যে
দেশব্যাপী গুম, খুন, রাষ্ট্রীয়
সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে । তাতে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে । গোটা দেশকে
একটি কারাগার বানিয়ে রাখা হয়েছে । ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিরোধী দলের
নেতা-কর্মীদের উপর নির্যাতন চালানোর পাশাপাশি সরকার জনগণের ওপর যে নির্যাতন
চালাচ্ছে তা সর্বকালের সীমা অতিক্রম করেছে। বিরোধীদলের নেতাকর্মীদের দেখামাত্র
গুলির নির্দেশ কোন সভ্য দেশে হতে পারে না । বক্তারা আরো
বলেন, সরকার রাজনৈতিক ভাবে পরাজিত হয়ে বেগম
খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুত, গ্যাস, পানির ও ইন্টারনেটের লাইন কেটে দিয়েছে । তারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই জন-বিচিন্ন সরকারকে অবিলম্বে পদত্যাগ করে
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দেওয়ার আহবান জানান । না হলে সমগ্র ইউরোপের
প্রবাসীদের নিয়ে সরকার পতনের দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুসিয়ারী দেন। গণ সবাবেশ
থেকে গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের জন্য বেগম
খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্রেসী
উপাধি ঘোষণা করা হয় । গণ সমাবেশে বক্তব্য রাখেন, ফ্রান্স বিএনপির উপদেষ্ঠা মিয়া সিরাজুল ইসলাম, ফ্রান্স বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী হাবিব, মিজানুর রহমান শিকদার ,সহ সভাপতি শাহেদ আলী ,
এম এ রহিম , মমতাজ আলো, হেনু মিয়া, শাহ জামাল, মনির হোসেন খান, সানোয়ার হোসেন খান, শাহ জামাল, এম এ রশিদ পাটোয়ারী, প্রফেসর তসলিম উদ্দিন, বজলুর রশিদ চৌধুরী,
সাংগঠনিক সম্পাদক হাজী জালাল খান, ফ্রান্স
বিএনপির যুগ্ম সম্পাদক কবির হোসেন পাঠয়ারী, গোলাম আবেদিন
কাওছার, রেজাউল করিম, জুনেদ আহমদ,
আরিফ হাসান, মানবাধীকার কর্মী আল আমীন,
২০ দলীয় জোট নেতা গোলাম ফারুক ভূইয়া, নজরুল
ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, মারুফ হোসেন মুন্না, ফজলুর করিম শামিম,
নারী নেত্রী তৌফিকা সাহেদ, শামিমা রুবি,
দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, অর্থ
সম্পাদক সাইফুল ইসলাম, মানবাধিকার সম্পাদক ইব্রাহিম তারা,
শিক্ষা সম্পাদক আহমেদ মালেক, ক্রীড়া
সম্পাদক আব্দুল কুদ্দুস, সাহিত্য সম্পাদক কবি রুবেল আহমদ,
শ্রম বিষয়ক সম্পাদক শাহিনুল ইসলাম, শিল্প
বিষয়ক সপাদক তসলিম খান সবুজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক
সম্পাদক জাহিদুল ইসলাম শিপার প্রমুখ । এ সময় আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম,
আব্দুল করিম, লুৎফুর রহমান, রুমেল আহমদ, আং গফুর, ইমরান মাহমুদ, কামাল উদ্দিন, হাসান লিটু, নুরে আলম মাস্টার, ফরিদুজ্জামানসহ ফ্রান্স ২০ দলীয় নেতা কর্মীরা। বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধন ও গণ
সমাবেশে নেতা কর্মীরা বিভিন্ন ভাষায় প্লাকার্ড প্রদর্শন, বাংলাদেশের বর্তমান চলমান পরিস্থিতি এবং সার্বিক জুলুম নির্যাতনের
বর্ণনা সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ সময় ফ্রান্সসহ বিভিন্ন দেশের সাংবাদিক ও
মানবাধিকার কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ
অবলোকন করতে দেখা যায়।Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০১৫
Home
কমিউনিটির সংবাদ
গণতন্ত্র পূর্নরুদ্ধার ও ভোটের অধিকার আদায়ের দাবীতে গণ সমাবেশ ও মানববন্ধন!! খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্রেসী ঘোষণা !
গণতন্ত্র পূর্নরুদ্ধার ও ভোটের অধিকার আদায়ের দাবীতে গণ সমাবেশ ও মানববন্ধন!! খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্রেসী ঘোষণা !
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন