জনপ্রিয় ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চার বছর
আগের কথিত ফোনালাপ শুনে বিস্ময় প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল
মন্ত্রিসভা বৈঠকে সরকারের একটি সংস্থার পক্ষ থেকে এ কথোপকথন শোনানোর পর এ বিস্ময়
প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রীর বিস্ময়মাখা বক্তব্যের পর খালেদার কথিত কথোপকথন
নিয়ে আলোচনায় অংশ নেন সরকারের সিনিয়র মন্ত্রীরা। তারা বলেন, যাদের সঙ্গে খালেদা জিয়া ফোনালাপ করেছেন
তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা উচিত এবং গ্রেপ্তার করলে সবকিছু বেরিয়ে আসবে।
কারণ তাদের মোবাইল ফোনালাপে নাশকতার নির্দেশ রয়েছে। কোন কোন মন্ত্রী খালেদা জিয়াকে
গ্রেপ্তারের কথাও বলেন। মন্ত্রীরা বলেন, ফোনালাপের
মাধ্যমে খালেদা জিয়াকে নির্দেশ দিতে শোনা যাচ্ছে। তাতে মনে হচ্ছে, তিনি কোনকিছু ঘটানোর নির্দেশ দিয়েছেন। দলের কারও কারও কারণে নির্দেশ
পালনে বাধা আসায় খালেদা জিয়া ক্ষুব্ধ হয়ে তাদের সরিয়ে দেয়ার কথা বলেছেন বলেও ফোনালাপে শোনা যায়। মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকা একজন মন্ত্রী বলেন,
খালেদা জিয়ার এই ফোনালাপ শোনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিস্ময় প্রকাশ করে বলেন, সত্যি সত্যি, উনিই তো নাশকতার নির্দেশ দিয়েছেন। একাধিক সিনিয়র মন্ত্রী দাবি করেছেন
২০১১ সালে দলীয় নেতাদের সঙ্গে টেলিফোনে খালেদা জিয়ার ওই কথোপকথন হয়। কথোপকথনের ওই
অডিও টেপ এখন পাওয়া যাচ্ছে ইউটিউবেও। ওই টেপটিই গতকাল শোনানো হয়। এক মন্ত্রী
জানালেন, এক টেপে শোনা যায়, খালেদা
জিয়া চট্টগ্রামের গোলাম আকবর খন্দকারের সঙ্গে চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে কথা
বলেন, যাতে নগর বিএনপি’র সভাপতি
আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নাম উল্লেখ করেন। এছাড়া
মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় সড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে
প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দায়িত্ব দেয়া হয়। এর অংশ হিসেবে পরিবহন শ্রমিক নেতা এবং
পরিবহন মালিকদের নিয়ে বৈঠক করে সড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য আজ একটি বৈঠক
হতে পারে। মন্ত্রিসভায় এক মন্ত্রী সড়ক পরিবহনে অচলাবস্থার জন্য বিএনপিপন্থি বাস মালিকদের
দায়ী করেন। এ সময় সড়কের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনে বিএনপিপন্থি
বাস মালিকদের সঙ্গেও আলোচনা করার কথা বলেন একাধিক মন্ত্রী।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০১৫
খালেদার ‘ফোনালাপ’ শুনে বিস্ময় প্রধানমন্ত্রীর
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন