মাম হিমু
প্যরিসে থেকে : ফ্রান্সে কনকনে শীতের বাতাসে ভেসে আসা ফুলের গন্ধে জানিয়ে দিল
বসন্ত এসে গেছে আর কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায়- 'ফুল
ফুটুক আর না ফুটুক আজ বসন্ত' কোকিল আজ না আসুক, সে সুরেলা কন্ঠে আজ না ডাকুক।
মরুভুমির আজ না থাকুক অন্ত,
তবু আজ বসন্ত। বীজের ভেতর ভ্রুণগুলি হোক ঘুমন্ত, তবু আজ
বসন্ত। বাংলা ঋতুচক্রকে ঘিরে কত উৎসব, আর উৎসব-প্রিয় বাঙালীর আরেক
প্রাণের উৎসব বসন্ত বরন উৎসব। ফ্রান্সের এই প্রথম বসন্ত উৎসব বলে কি উৎসব আমেজের
কমতি ছিল ? মোটও না । গাঁদা ফুলের রঙেই সাজেছে সবাই। বাসন্তি রঙের ঢেউ এ নাচ-গান-কবিতা আর
নানা বিনোদনে মেতেছিল ফ্রান্সের উৎসব-প্রিয় বাংলাদেশীরা । এ সময় মনে হয়েছিল
প্যারিসের অভারভিলার যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুল তলা । ঋতুরাজ বসন্তের প্রথম
দিনের কোমল রৌদ্র উজ্জল বিকেলে উৎসব
উদ্বোধন করে ফ্রান্সস্থ বাংলাদেশ
দুতাবাসের চার্জ দা এফেয়ার্স হযরত আলী খান বলেন স্বরলিপি শিল্পি গোষ্ঠি ফ্রান্স
যেভাবে আবহমান বাংলার ঐতিহ্যের উৎসব গুলো কে আকড়ে ধরেছে তা সত্যি আমাদের জন্য
আনন্দের । আমি আশাকরি ভবিষৎ ও তারা এ ধরনের বাংলার ঐতিহ্যের উৎসব ফ্রান্সে পালন
করবে । এ সময় বসন্ত নিয়ে অভিব্যাক্তি ব্যক্ত করেছেন আওয়ামীলীগের সভাপতি বেনজির
আহমেদ সেলিম, সিনিয়র সহ সভাপতি ওয়াহিদ ভার তাহের, বিএনপির সহ সভাপতি মমতাজ আলো, সহ
সভাপতি হেনু মিয়া,
সাধারণ সম্পাদক এম এ তাহের, আওয়ামীলীগের সহ
সভাপতি এম এ কাসেম, সাধারন
সম্পাদক আবুল কাসেম,
সিলেট বিভাগ সমাজ কল্যান সমিতির সভাপতি দিলওয়ার হোসেন কয়েছ, বাংলাদেশ
ইয়ত ক্লাবের সাধারন সম্পাদক টিএম রেজা, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের
সাধারণ সম্পাদক সুব্রত ভট্রাচার্য, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক
আকরাম খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী জালাল খান, ঢাকা বিভাগ এসোসিয়েশনের সাধারন
সম্পাদক মিজানুর রহমান,
বিএনপির সহ সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, ড.
কামরুল হাসান, শামিমা আক্তার রুবি,
কুলাউড়া এসোসিয়েশনের নির্বাহী সদস্য মিজানুর রহমান, তরুন
ব্যবসায়ী কামাল মিয়া,সাংবাদিক মাম হিমু,
লুৎফুর রহমান বাবু, এনায়েত সোহেল, আবু
তাহের, নয়ন মামুন, দোলন মাহমুদ,
জামিল আহমেদ প্রমুখ। প্রথম পর্বের অনুষ্টানটি যৌথ
ভাবে উপস্থাপনা
করেন স্বরলিপি শিল্পি গোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সভাপতি তৌফিকা শাহেদ ও সাধারন
সম্পাদক এমদাদুল হক স্বপন । ২য় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান যৌথভাবে উপস্থাপন করেন
শিল্পি নিশিতা বড়ুয়া ও আলি। সংগীত পরিবেশন করেন শিল্পি নিলীমা সেন, জয়া রানী, লাভলু ও
অন্যান্যরা। নৃত্য পরিবেশন করে দর্শক মাতিয়ে তোলেন প্যারিসের জনপ্রিয় নৃত্য শিল্পি
মিষ্টি ও বৃষ্টি। অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে
স্বরলিপি শিল্পি গোষ্ঠীর সভাপতি অসিত ঘোষ ও সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন বলেন, সবার
সহযোগিতার অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়েছে । এই বসন্ত উৎসব আয়োজনে স্বরলিপি
শিল্পি গোষ্ঠীর প্রত্যেক সদস্য/সদস্যা গত কয়েকদিন নিরলস পরিশ্রম করেছেন তাদের
ধন্যবাদ জানান এবং আগামীদিন এ রকম আয়োজনে সবার সহযোগিতার কামনা করেন ।Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৫
উৎসব আমেজে প্রথমবারের মত ফ্রান্সে ঋতুরাজ বসন্ত বরন উৎসব !
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন