জনপ্রিয়
ডেস্ক :
লিবিয়ায় ২১ জনকে গলা কেটে হত্যা করেছে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল।
হত্যাকাণ্ডের শিকার সবাই মিশরীয় নাগরিক এবং তারা সবাই খ্রিষ্টান বলে দাবি করেছে
ফরাসি বার্তা সংস্থা এএফপি। এ ঘটনায় মিশরের প্রেসিডেন্ট
জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি দোষীদের উপযুক্ত শাস্তি দেয়ার হুমকি দিয়েছেন। তিনি
বলেছেন, তার দেশ এসব খুনিকে শাস্তি দেয়ার অধিকার রাখে। হত্যাকাণ্ডের বিষয়ে
আইএসআইএল’র প্রচার করা ভিডিও দেখে তিনি মিশরে সাত দিনের
শোক ঘোষণা করেছেন এবং নিরাপত্তা প্রধানদের নিয়ে বৈঠক করেছেন। ভিডিওতে
দেখা গেছে- কমলা রঙের কাপড় পরানো ২১ জন বন্দিকে সুমদ্রের তীরে নিয়ে হত্যা করা
হচ্ছে। আইএসআইএল গোষ্ঠীর এসব হত্যাকারীর পরনে কালো পোশাক ছিল। তারা দাবি করেছে, লিবিয়ার
ত্রিপোলি প্রদেশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। উগ্রবাদী এ গোষ্ঠীর অনলাইন ম্যাগাজিনের
সর্বশেষ সংখ্যায় ২১ জন পণবন্দির কথা বলা হয়েছিল। হত্যাকাণ্ডের
নিন্দা জানিয়ে মিশরের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান আল-আজহার একে বর্বর কর্মকাণ্ড
বলে উল্লেখ করেছে।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৫
লিবিয়ায় ২১ জনকে গলা কেটে হত্যা করল আইএসআইএল
Tags
# আন্তর্জাতিক সংবাদ
About JONOPRIO24
আন্তর্জাতিক সংবাদ
Labels:
আন্তর্জাতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন