এনায়েত
হোসেন সোহেল,ফ্রান্স: ফ্রান্সে
তৃনমূল বিএনপির প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন,গণআন্দোলনে
হিতাহিত জ্ঞান হারিয়ে দখলদার সরকার বেগম খালেদা জিয়াকে টার্গেট করেছে। তারা
রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারের মাধ্যমে গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ, টেলিফোন
লাইন, ডিশ লাইন কেটে দিয়ে খালেদা জিয়াকে নেতা-কর্মী থেকে বিচ্ছিন্ন করে রাখার
অপচেষ্টা চালিয়েছে। এখন কার্যালয়ে খাবার প্রবেশেও বাধা দেয়া হচ্ছে। বক্তারা বলেন, সাবেক
প্রধানমন্ত্রী এবং তার কার্যালয়ে উপস্থিত নেতা ও স্টাফদের খাবার প্রবেশে বাধা দিয়ে
সরকার যে ঘৃণ্য কাজ করছেন,
তা কোনো সভ্য সমাজে হতে পারে না। সরকার জানে না, দেশের
সবচেয়ে জনপ্রিয় নেত্রীর সাথে এই বিমাতাসুলভ আচরণ তাদেরকে কোন অন্ধকার পথে নিয়ে
যাচ্ছে। জনগণের ধৈর্য্যরে বাধ ভেঙ্গে গেলে পুলিশি প্রটোকল, অস্ত্র, গুলি কোন
কিছুই কাজে আসবে না। তারা অবিলম্বে খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশের
ক্ষেত্রে বাধা তুলে নেয়ার দাবি জানান। গতকাল বিকেলে ফ্রান্সের
রাজধানী
প্যারিসের ক্যাথশিমার একটি হলে ফ্রান্স তৃনমূল বিএনপি আয়োজিত দেশ ব্যাপী বর্তমান অবৈধ সরকার কর্তৃক
রাষ্ট্রীয় সন্ত্রাস,
বিচার বহির্ভূত হত্যাকান্ড
গুম, খুন, অপহরণ, জুলুম-নির্যাতন,
হামলা-মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে প্রতিবাদ সভায়
বক্তারা এ কথাগুলো বলেন। ফ্রান্স তৃনমূল বিএনপি সভাপতি ইকবাল হোসেন আলীর
সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কাশেম ও
সাংগঠনিক সম্পাদক এহসানুর রহমান রাসেলের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপি সহ সভাপতি
সিরাজুল রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফ্রান্স
বিএনপি নেতা মফিজ আলী,মাহমুদুর রহমান বকুল ,ফ্রান্স যুবদলের সভাপতি আরিফ হাসান,হাবিবুর রহমান হাবিব,আব্দুল
কাইউম সরকার, কানু মিয়া,কিরণ আহমদ,ইমরুজ আহমদ,গোলাম রসুল রুবেল,রেজাউল করিম,সাইদুল ইসলাম,আক্তারুজ্জ্বামান সাগর প্রমুখ। সাইফুল আলমের পবিত্র কোনআন তেলাওয়াতে মাধ্যমে
শুরু হওয়া অনুষ্টানে এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, রাশেদ
আহমদ,কাজী মনিরুজ্জ্বামান,জহিরুল ইসলাম,খায়রুল ইসলাম,কাওছার আহমদ,মইনুল ইসলাম,রাজু আহমদ,এনাম উদ্দিন,আবুল কাশেম,ফয়েজ আহমদ ,এখলাছুর রহমান,জসিম উদ্দিন প্রমুখ।সভাপতির বক্তব্যে ইকবাল
হোসেন আলী বলেন, বিএনপির
দুর্দিনে যারা ঘরে বসে থাকে তারা বিএনপির প্রকৃত নেতা কর্মী নন । তৃর্ণমূল বিএনপির
মাধ্যমে ফ্রান্স বিএনপিকে সংগঠিত করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে
হবে। তিনি ফ্রান্স বিএনপি কে পূর্নগঠন করে
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার জন্য বিএনপির কান্ডারী তারেক রহমানের প্রতি অনুরোধ
জানান । প্রতিবাদ সভায় বিভিন্ন দল থেকে কয়েক জন নেতা কর্মী বিএনপিতে যোগদান
করেন। এ সময় অতিথিরা তাদেরকে ফুলের
দিয়ে বরণ করে নেন।Post Top Ad
Responsive Ads Here
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫
ফ্রান্স তৃনমূল বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন