মোহা: আব্দুল মালেক হিমু, প্যারিস : যথাযোগ্য
ভাবে ফ্রান্সে ৬৩তম মহান শহীদ দিবস ও ১৬তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
ভাষা শহীদদের ভালাবাসায় “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী,আমি কি ভুলিতে
পারি” গান টি গেয়ে গেয়ে ১৯৫২ সালের ভাষার জন্য প্রান দানকারী সালাম, বরকত, রফিক,
জব্বার আর শফিউরদের স্বরণ করলো ফ্রান্স প্রবাসী বাংলাদেশীরা । প্রতি বৎসরের ন্যায়
এবারও প্যারিসের আইফেল টাওয়ারের পাদদেশে অস্থায়ী শহীদ মিনার নিমার্ন করে একুশ উজ্জাপন
পরিষদ ফ্রান্স । ৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ফ্রান্সের প্রায় অধর্শত
বাংলাদেশী সংগঠন। সব বয়স আর শ্রেণী-পেশার মানুষের পদচারণে মুখরিত হয়ে উঠে শহীদ
মিনার প্রাঙ্গন। এ সময় বিভিন্ন দেশের নাগরিকদের কে বেদিতে ফুল দিতে দেখা যায় ।
বিকেল ৩:৩০মিনিটের সময় ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতেএম. শহীদুল ইসলাম
এর পুষ্পস্তবক অপর্নের মধ্য দিয়ে অনুষ্টান শুরু হয় । পরে এক এক করে মৌনমিছিলসহ
শহীদ বেদিতে ফুল দিয়ে শদ্ধা জানান একুশ উদযাপন পরিষদ ফ্রান্স, বাংলাদেশ আওয়ামীলীগ ফ্রান্স
শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফ্রান্স শাখা, কুলাউড়া এসোসিয়েশন, বাংলাদেশ
পূজা উৎযাপন পরিষদ, উদীচী সংসদ ফ্রান্স, স্বরলিপি শিল্পি গোষ্ঠ, বিজনেস ফোরাম
ফ্রান্স, নব গঠিত ফ্রান্স যুবদল, প্যারিস বার্তা, এস এ টেলিভিশন দশর্ক ফোরাম
ফ্রান্স, ঢাকা বিভাগ এসোসিয়েশন, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি, বরিশাল এসোসিয়েশন,
বনানী গ্রুপ, আয়েবা, বাংলাদেশ ইয়ত ক্লাব, বঙ্গবন্ধু পরিষদ, ফ্রান্স তৃণর্মূল
বিএনপি, ছাতক-দোয়ারা উন্নয়ন পরিষদ, বিয়ানীবাজার জন কল্যান ট্রাষ্ট, বন্ধমহল, আনন্দ
ফ্রান্স, ফেনী সমিতি, গ্রেটার নোয়াখালী ফোরাম, মাদারীপুর সমিতি, মানবাধিকার কমিশন
ফ্রান্স, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিষদ, বিকশিত নারী সংঘ, প্যারিস ক্রিকেট ক্লাব,
প্যারিস বাঙ্গালী, বাংলা ভিশন ফ্যান ক্লাব, ফরিদপুর সমিতি সহ ফ্রান্সের প্রায় অধর্শত
বাংলাদেশী সংগঠন।
আয়োজক একুশে উদযাপন পরিষদের প্রধান টি.এম.রেজা সাবেক একুশে
উদযাপন পরিষদের প্রধান মরহুম শহীদুল আলম (মানিক) কে স্মরণ করে বলেন একুশে উদযাপন
পরিষদ সকলের সহযোগিতায় কয়েক বছর ধরে প্যারিসের আইফেল টাওয়ার সামনে অস্থায়ী শহীদ
মিনার তৈরী করে একুশ উজ্জাপন করে আসছে । সামনের দিনে ফ্রান্সে স্থায়ী শহীদ মিনার
হবে সেখানে আর বড় পরিসরে একুশ উজ্জাপনের আশাবাদ ব্যাক্ত করেন ।
এদিকে রাত ১২টা ১মিনিটে প্যারিসের মেট্রো হোশে ফ্রান্স
আওয়ামীলীগ আয়োজিত অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয় । এছাড়াও সকাল ১১
ঘটিকায় উদীচী সংসদ ফ্রান্স আয়োজিত অভারভিলায় প্রস্তাবিত স্থায়ী শহীদ মিনারের নিধারির্ত
স্থানে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, অবারভিলিয়ে শহরের
মেয়র জ্যাক সালভাতর পুস্পস্তবক অপর্ন করেন ।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন