জনপ্রিয় ডেস্ক : চিত্রনায়ক সালমান শাহ ‘হত্যা মামলায়’ বাদীর নারাজি গ্রহণ করে র্যাবকে
তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন নারাজির বিষয়ে শুনানি শেষে এ আদেশ দেন।
আগামী ১২ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক। এর আগে ‘হত্যা মামলায়’ হত্যার
অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করেন তার মা
নীলা চৌধুরী। সোমবার সকালে
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসের আদালতে এই নারাজি দাখিল করা হয়।
বাদীপক্ষে নারাজি দাখিল করেন অ্যাডভোকেট মাহফুজ মিয়া। পরে আদালতে নারাজি বিষয়ে
শুনানি করা হয়। আদালতে
নারাজি দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াত সালমান শাহের মা নীলা চৌধুরী।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৫
সালমান শাহ হত্যা মামলার তদন্তে র্যাব
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন