জনপ্রিয় ডেস্ক : বাংলাদেশের শান্তি, স্থিতি ও গণতন্ত্র
পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করেছেন জাতিসংঘ মহাসচিব বানকি মুন। বুধবার স্থানীয় সময়
দুপুর সাড়ে ১২টায় জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশের স্থিতি ও
গণতন্ত্র রক্ষায় জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এবং তিনি এ
লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছেন। নিউইয়র্ক সফররত জাস্ট নিউজ সম্পাদক মুশফিকুল ফজল
আনসারী ওই প্রেস ব্রিফিংয়ে জানতে চান, বাংলাদেশ এক সংকটময় পরিস্থিতি পার
করছে। বিচারবহির্ভূত হত্যাকান্ড সকল মাত্রা অতিক্রম করেছে। রাস্তায় অগ্নিসংযোগের
ঘটনায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকারের জন্যে
সংগ্রাম করছে। গত বছরের ৫ জানুয়ারি বাংলাদেশে একটি একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনের পূর্বে জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বাংলাদেশ
সফর করে কোনো ধরনের সমঝোতা ছাড়াই ফিরে আসেন। ফলে ১৫৪টি আসনে কোনো ধরনের
প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ক্ষমতাসীনরা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেন। এমন পরিস্থিতিতে
জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে আসছে। আপনি কি মনে করেন, জাতিসংঘ তরফের কেবল উদ্বেগ প্রকাশই
যথেষ্ট, নাকি একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে যথাযথ কার্যকর প্রদক্ষেপ
গ্রহণ করা জরুরি? জবাবে জাতিসংঘের মহাসচিব পদমর্যাদার
এই মুখপাত্র বলেন, বাংলাদেশের শান্তি, স্থিতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করেছেন জাতিসংঘ মহাসচিব বানকি
মুন। বাংলাদেশের স্থিতি ও গণতন্ত্র রক্ষায় জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগতভাবে
প্রতিশ্রুতিবদ্ধ। এবং তিনি এ লক্ষ্যে কাজ শুরু করেছেন।তিনি বলেন, এই পরিস্থিতিতে জীবন
হানির ঘটনায় জাতিসংঘ অব্যাহতভাবে উদ্বেগ জানিয়ে আসছে। গত ১ মাসের পরিস্থিতি আমরা
গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সহসাই জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ পরিলক্ষিত হবে বলে
জানান মুখপাত্র স্টিফেন ডুজাররিক ।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৫
Home
জাতীয় সংবাদ
সংবাদ সম্মেলনে মুখপাত্র স্টিফেন ডুজাররিক বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করেছেন বানকি মুন
সংবাদ সম্মেলনে মুখপাত্র স্টিফেন ডুজাররিক বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করেছেন বানকি মুন
Tags
# জাতীয় সংবাদ
About JONOPRIO24
জাতীয় সংবাদ
Labels:
জাতীয় সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন