আনোয়ার
হোসেন মামুন,কাতার : সোমবার রাত দোহা নাজমা
কাউন প্লাজা হোটেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ
হোসেন কে সংবর্ধনা দিয়েছে কাতার বাংলাদেশ চেম্বার অফ কমার্স । কাতার বাংলাদেশ
চেম্বার অফ কমার্স এর সভাপতি আহমেদ রিয়াজের সভাপতিত্বে ও ডিরেক্টর ডাঃ সাহজান এর
পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পরিত্র
কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ আবুল কাসেম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ
দূতাবাসের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার, বিএমইটি মহাপরিচালক বেগম শামছুন্নাহার,বাংলাদেশে ওয়ার্ল্ড ফুড ট্রাভেল এসোসিয়েশনের অ্যাম্বাসেডর হাকিম আলী, কাতার বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর সহ সভাপতি ইসমাইল মিয়া,কাতার বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর সহ সভাপতি বিশ্ব নাথ
হাওলাদার মিন্টু প্রমূখ । অনুষ্ঠানে শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন কে ক্রেস্ট প্রধান করেন কাতার বাংলাদেশ চেম্বার অফ
কমার্সের ডিরেক্টর বিন্দু । মন্ত্রী তার বক্তব্য বলেন, জনশক্তি রপ্তানির বিষয়ে আলোচনা করতে কাতার এসেছি, কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য
বাংলাদেশ থেকে জনশক্তি চেয়েছে কাতার। কিভাবে নিয়মতান্ত্রিক পথে জনশক্তি রপ্তানি
করা যায় এ বিষয়ে আলোচনা করবো, আমাদের বৈদেশিক
কর্মসংস্থানের পরিমাণ বাড়ছে, সঙ্গে সঙ্গে
বাড়ছে রেমিট্যান্সের পরিমাণ।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৫
Home
কমিউনিটির সংবাদ
প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন কে সংবর্ধনা দিয়েছে কাতার বাংলাদেশ চেম্বার অফ কমার্স
প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন কে সংবর্ধনা দিয়েছে কাতার বাংলাদেশ চেম্বার অফ কমার্স
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন