জনপ্রিয় ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট
দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানার
কপি রাজধানীর তিন থানায় পাঠানো হয়েছে। এগুলো হলো- রমনা, গুলশান
ও ক্যান্টনমেন্ট থানা। তবে বিষয়টি অস্বীকার করছে সংশ্লিষ্ট থানার
পুলিশ। ক্যান্টনমেন্ট থানার ওসি আতিকুর রহমান এবং রমনা জোনের সহকারী কমিশনার (এসি)
শিবলী নোমান বলেন, ‘এ ধরনের কাগজ আমরা এখনো পাইনি।’ গুলশান থানার ডিউটি অফিসার এসআই সুজনও বিষয়টি অস্বীকার করেছেন। গুলশান জোনের এসি নুরুল আলম বলেন, ‘আদালতের এ সংক্রান্ত কোনো চিঠি আমরা এখনো হাতে পাইনি।’ এর আগে বুধবার সকালে ঢাকার বকশিবাজার এলাকায় আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত
তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা
তিনটি থানায় পাঠানো হয়েছে বলে আদালত সূত্র নিশ্চিত করেছে। এদিন মামলার
সাক্ষ্যগ্রহণের ধার্য তারিখ ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে খালেদা জিয়া আদালতে
যাননি। তার পক্ষে সময়ের আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি শেষে বিচারক সময়ের আবেদন
নাকচ করে খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অপর
দুই আসামি হলেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও
ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৫
খালেদাকে গ্রেপ্তারের পরোয়ানা ৩ থানায়
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন