জনপ্রিয় ডেস্ক : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ
কামারুজ্জামানের আপিলের পূর্ণাঙ্গ রায়ের কপি মৃত্যু পরোয়ানা হিসেবে আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।
বুধবার রাত ৮টায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার
বরাবর আপিলের পূর্ণাঙ্গ এ রায়ের কপি পাঠানো হয়।
এ বিষয়ে জানাতে চাইলে ট্রাইব্যুনাল রেজিস্ট্রার
মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা রাত ৮টার দিকে কামারুজ্জামানের পূর্ণাঙ্গ রায়ের
কপি হাতে পেয়েছি। এখন রায়ের কপিটি বিশ্লেষণ করে দেখছি। আগামীকাল ট্রাইব্যুনাল বসার
সঙ্গে সঙ্গেই এ রায়ের কপি বিচারপতিদের কাছে হস্তান্তর করবো। তারপর বিচারপতিরা এ
রায়ের কপি দেখে পরবর্তী আদেশ দেবেন।’



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন