জনপ্রিয় ডেস্ক : ২০১৫
ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৫ রানে হারিয়ে বিশ্বকাপ
অভিযান শুরু করল বাংলাদেশ। প্রত্যাশিত এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও
অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ
হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ক্যানবেরায় বাংলাদেশের ছুড়ে দেয়া ২৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে
৪২.৫ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। দলীয় ৩ রানের মধ্যেই তারা ৩টি উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে। সেই বিপর্যয় কাটাতে
লড়াই করেছেন দলটির ব্যাটসম্যান সামিউল্লাহ শেনওয়ারি ও নওরোজ মঙ্গল। তবে ব্যক্তিগত
২৭ রানে মাহমুদুল্লাহ রিয়াদের বলে রুবেলের হাতে ধরা পড়েন নওরোজ। আর রান আউট হয়ে
যান সামিউল্লাহ শেনওয়ারি (৪২)। এরপর মোহাম্মদ নবীর (৪৪) প্রচেষ্টা সত্ত্বে বড় হার
থেকে রক্ষা হয়নি আফগানিস্তানের। বাংলাদেশের
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৩টি ও সহ-অধিনায়ক সাকিব আল হাসান ২টি উইকেট নিয়েছেন।
এছাড়া,
রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও
মাহমুদুল্লাহ রিয়াদ ১টি করে উইকেট দখল করেন। এর আগে টসে জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করার
সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু দুই ওপেনার তামিম ইকবাল ও
এনামুল হক বিজয় ধীরগতির ব্যাটিং শুরু করেন। তবে দলকে ৪৭ রানে রেখে তামিম ও ৫২ রানে
রেখে বিজয় বিদায় নেন। এরপর সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ দলের হাল ধরেন।
কিন্তু তারাও বেশী দূর নিতে পারেননি। সৌম্য ২৮ রান করে আর মাহমুদুল্লাহ ২৩ রান করে
আউট হন। শেষ পর্যন্ত দলকে বড় ধরণের বিপর্যয় থেকে রক্ষা করেন সাকিব ও মুশফিক। পঞ্চম
উইকেটে ১১৪ রানের জুটি গড়ে দলকে একটি সম্মানজন স্থানে পৌঁছে দেন তারা। কিন্তু ৬৩
রান করে সাকিব ও মুশফিক ৭১ রান করে সাজঘরে ফিরলে দলের কেউ আর বড় অবদান রাখতে
পারেননি। আফগানেদের বিপক্ষে সব কটি উইকেট
হারিয়ে নির্ধারিত ওভারে টাইগাররা সংগ্রহ করে ২৬৭ রান। আফগানিস্তানের শাপুর, আশরাফ, আফতাব ও হাসান দুটি করে উইকেট নেন। ব্যক্তিগত ৭১ রান ও দুটি রানআউটে ভূমিকা রাখায় ম্যান অব দ্যা ম্যাচ
হয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশকে
তাদের নিজেদের মাঠেই হারিয়ে ম্যাচ শুরুর আগে নিজেদের 'ফেভারিট' দাবি করছিল আফগানরা। তাদের অধিনায়ক
মোহাম্মদ নবী আগের দিনের সংবাদ সম্মেলনে বলেছিলেন, চাপে
থাকবে বাংলাদেশ। কিন্তু মাঠেই বাংলাদেশ দেখিয়ে দিল কারা এগিয়ে। সেইসঙ্গে ফতুল্লায়
৩২ রানে হারের প্রতিশোধও নিল টাইগাররা।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৫
আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন