জনপ্রিয় ডেস্ক : হঠাৎ সুর পাল্টে সংলাপের কথা বলতে শুরু করেছেন নিয়মিত সংলাপের
দাবি করা লোকদের গালমন্দ করা খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। যারা সংলাপের
কথা বলে তাদের উদ্দেশে কামরুল বলেছেন, আপনারা যারা সংলাপের কথা বলেন তারা বিএনপিকে পরামর্শ দেন, বুঝান। তারা যেন নাশকতা ও সন্ত্রাসের পথ পরিহার করে। তাহলে তাদের সঙ্গে
সংলাপ হলেও হতে পারে। সোমবার সকালে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধের
প্রতিবাদে অবস্থান-সমাবেশে এ কথা বলেন। এ প্রতিবাদ-অবস্থান-সমাবেশের আয়োজন
সম্মিলিত আওয়ামী সমর্থক জোট। কামরুল ইসলাম বলেন, “বিএনপির
হরতাল-অবরোধ রাজনৈতিক কর্মসূচি নয়, সন্ত্রাস। যারা তাদের
সঙ্গে সংলাপের কথা বলেন, তাদের নাশকতা ও সন্ত্রাসকে
রাজনৈতিক কর্মসূচি মনে করেন। বুঝে নেন, এই
নাশকতা-সন্ত্রাস না ছাড়লে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না।”
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০১৫
কামরুলের মুখে সংলাপের সুর !
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন