জনপ্রিয় ডেস্ক : বিশ্বকাপ
ক্রিকেটের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার আরো একটা সুযোগ পাচ্ছে
বাংলাদেশ। বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি
হবে মাশরাফিরা। সিডনির অলিম্পিক পার্ক ওভাল মাঠে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু
হবে ম্যাচটি। এম্যাচকে সামনে রেখে বুধবার সিডনিতে অনুশীলনে ঘাম ঝরিয়েছে
ক্রিকেটাররা। প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াই করে হারলেও
আইরিশদের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছেনা মাশরাফি বাহিনী। ২০১১
সালে ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটে শেষ বার আয়ারল্রান্ডের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ।
সেই ম্যাচে ২৭ রানে জিতেছিলো টাইগাররা। তাছাড়া দুই দলের ৭ বারের মোকাবেলায় ৫ বার
বাংলাদেশ আর আয়ারল্যান্ড জিতেছে দুই ম্যাচ।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৫
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন