মোহা: আব্দুল মালেক হিমু
প্যারিস-ফ্রান্স : কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথ
বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক মাদারীপুরের কৃতিসন্তান আনিসুর রহমান
তালুকদার খোকনকে গ্রেফতার করা হয়েছে দাবি করে তা আইন-শৃঙ্খলা বাহিনী অস্বীকার করায়
নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছে মাদারীপুর জাতীয়তাবাদী ফোরাম ফ্রান্স । সোমবার
ফ্রান্সের কেতসীমায় একটি হলে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । মাদারীপুর জাতীয়তাবাদী
ফোরাম ফ্রান্সের আহবায়ক গোলাম মোস্তফা সভাপতিত্বে ও আব্দুস কুদ্দুস পরিচালনায়
প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন ফ্রান্স বিএনপির উপদেষ্টা সিরাজুর ইসলাম মিয়া, বক্তব্য
রাখেন ফ্রান্স বিএনপির উপদেষ্টা শাহজাহান মোল্লা, ফ্রান্স
বিএনপির সহ সভাপতি এইচ এম রহিম, সহ সাধারণ সম্পাদক কবির
হোসেন পাটোয়ারী, দপ্তর সম্পাদক মাছুদুর রহমান মাছুদ,
ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক, যুগ্ন
সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম সিপার, ফ্রান্স বিএনপির আইন
বিয়ষক সম্পাদক দেলোয়ার হোসাইন, বিএনপি নেতা হাবিবুর রহমান
। বক্তরা বলেন, খোকনকে গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেফতারের
পর তা অস্বীকার করায় তার পরিবার মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করেছে । আনিসুর রহমান তালুকদার
খোকনের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে আদালতে সপর্দ করা হোক। দেশের প্রতিটি
নাগরিকদের সুবিচার পাবার অধিকার আছে । পুলিশের এ ধরনের পৈশাচিক আচরনে কোন সভ্য
দেশে হতে পারে না । আইন শৃংখলা বাহিনীকে হত্যা-গুমের রাজনীতি থেকে বেরিয়ে আসার
আহবান জানান বক্তরা । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম,
সোহাগ হোসেন, আনোয়ার হোসেন, সাইফুল আজম, আব্দুল মুহিত, জাকির হোসেন সহ ফ্রান্স মাদারীপুর প্রবাসীরা ।
Post Top Ad
Responsive Ads Here
মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫
তালুকদার খোকনকে আটকের প্রতিবাদে জাতীয়তাবাদী ফোরাম ফ্রান্সের প্রতিবাদ সভা
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন