এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স : নিখোঁজ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ
উদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবিতে মহিলা দল ফ্রান্স শাখা মানব
বন্ধন পরবর্তী স্মারক লিপি প্রদান করেছে । গতকাল বেলা ৩ টায় ফ্রান্স
পররাষ্ট্র মন্ত্রনালয়ের সম্মুখে এ মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠিত হয় । বাংলাদেশ
জাতীয়তাবাদি মহিলা দল ফ্রান্স শাখার সভাপতি মমতাজ আলোর সভাপতিত্বে ও সাধারন
সম্পাদক জৈবুন্নাহার এর পরিচালনায় মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফ্রান্স
বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া ,ফ্রান্স বিএনপির সহ সভাপতি এইচ এম
রহীম,সহ সভাপতি মনির হোসেন,মিরজান
আলী,ফ্রান্স যুবদল সভাপতি আরিফ হাসান,ছাত্রদল নেতা ফজলুল করীম শামীম,বিএনপি নেতা
কাইয়ুম সরকার,বিএনপি নেতা মনোয়ার হোসেন,মহিলা দলের নেত্রী ফরিদা জিয়া,মহিলা দলের
সাংগঠনিক সম্পাদিকা শারমিন আক্তার,সহ সভাপতি ফাতেমা বেগম,শিরীন আক্তার প্রমুখ । সভায় বক্তারা বলেন,সালাহ
উদ্দিনকে বেগম খালেদা জিয়া ময়লার বস্তায় ভরে পাচার করে দিয়ে থাকতে পারেন বলে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবাস্তব, আজগুবী ও নিষ্ঠুর
পরিহাস করেছেন, তার নিন্দা জানাবার ভাষা আমাদের জানা নেই।
দেশবাসী তার কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য আশা করে-দায়িত্বহীন ও বিকৃত মানসিকতার
মস্করা নয়। ‘এমন একটি গুরুতর বিষয় নিয়ে এ ধরনের
বিদ্রুপাত্মক উক্তি করে সরকার তার দায় এড়াতে পারে না। অবৈধ পন্থায় ক্ষমতাসীন হলেও
শাসন-কর্তৃত্ব তাদের করায়ত্বে। কাজেই প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা
তাদেরই দায়িত্ব।’ বক্তারা অনতিবিলম্বে সালাহ উদ্দিনকে
মুক্তি দেয়ার কিংবা আদালতে হাজির করার জোর দাবি জানান। অন্যথায় পরিস্থিতির অবনতি
ঘটলে উদ্ভূত অবস্থার দায়ভার এই অবৈধ খুনী সরকারকেই বহন করতে হবে পরে মমতাজ আলোর
নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রনালয়ে গিয়ে
কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন ।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ১৮ মার্চ, ২০১৫
Home
কমিউনিটির সংবাদ
সালাহ উদ্দিনকে ফেরত চেয়ে ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রনালয়ের সম্মুখে মহিলা দলের মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান
সালাহ উদ্দিনকে ফেরত চেয়ে ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রনালয়ের সম্মুখে মহিলা দলের মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন