এনায়েত হোসেন
সোহেল,প্যারিস: ফ্রান্সের রাজধানী প্যারিসে গভীর শ্রদ্ধার সঙ্গে বাঙালির স্বাধীন
রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম
জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেট্রো হোসের
রাজবাড়ি রেস্তোরায় বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। বঙ্গবন্ধু
পরিষদ ফ্রান্স শাখার সভাপতি এ বি এম শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল
ইসলামের পরিচালনায় শুরুতেই বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি
কামনা করে মোনাজাত পরিচালনা করেন ওভারভিলা বাঙালি জমে মসজিদের খতিব মাওলানা হাফিজ
আবদাল । পরে বঙ্গবন্ধু ও জীবন কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় ।এতে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ কামাল। এ সময়
টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক
ড.এস এ খালেক। এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সহ
সভাপতি শাহজাহান সরু মিয়া , সদস্য আলী আজম খান ,উপদেষ্ঠা নুরুল চৌধুরী,ফ্রান্স আওয়ামীলীগের সহ
সভাপতি,মহসীন উদ্দিন খান,উপদেষ্ঠা
মুক্তিযোদ্ধা তসলিম হেলাল, উপদেষ্ঠা মিজানুর রহমান মিন্টু,সদস্য মিজান সরকার,সহ সভাপতি সাইফুল ইসলাম খান,মাসুদ হায়দার,প্রচার সম্পাদক স্বপন উদ্দিন,
আওয়ামীলীগ নেতা হাসান আহমদ ,শায়েখ ইবনে
হুসেন ও যুবলীগ নেতা জাহিনুর রহমান সুমন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন,বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ । বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতনা । বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ আমাদের
রাজনৈতিক আন্দোলনের পথ দেখায়। তিনি দারিদ্র মুক্ত ও সমৃদ্ধশালী দেশ গড়তে
চেয়েছিলেন। আমাদের সকল প্রেরনায় তাই তিনি উজ্জ্বীবিত হয়ে আছেন ।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ২২ মার্চ, ২০১৫
ফ্রান্সে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন