জনপ্রিয় ডেস্ক : বিশ্বকাপ
২০১৫ এর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ২০ লাখ টাকা
এবং প্রত্যেক ক্রিকেটারের জন্য এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোমবার
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী,
জাতীয় ক্রীড়া পরিষদের চেয়াম্যান শ্রী বীরেন শিকদার এবং যুব ও
ক্রীড়া উপমন্ত্রী, জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়াম্যান
আরিফ খান জয় যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন। গণমাধ্যমে পাঠানো
এক অভিনন্দন বার্তায় তারা বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ,
কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিক অভিনন্দন
জানিয়েছেন। একই সঙ্গে সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদকেও ক্রীড়া প্রতিমন্ত্রী
অভিনন্দন জানিয়েছেন।
অ্যাডিলেডে অনুষ্ঠিত বাংলাদেশ
নিজেদের পঞ্চম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে ১৫ রানের ব্যবধানে হারিয়েছে। এই জয়ে ৫
খেলায় ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন