জনপ্রিয় ডেস্ক : পুরো
বাংলাদেশকে টানটান উত্তেজনায় রেখে অবশেষে গর্জে উঠেছে টাইগাররা। অষ্ট্রেলিয়ার
অ্যাডিলেডে ইংল্যান্ডবদ করে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে উঠলো বাংলাদেশ। টাইগারদের
এ বিজয়ে ভয় আর শঙ্কা কাটিয়ে উচ্ছ্বাসে ভাসছে পুরো দেশ। অডিলেড
ওভালে ইংল্যান্ডকে পরাজিত করার পর টিভি পর্দার সামনে থেকে আনন্দ মিছিল নিয়ে
রাস্তায় নেমে আসে লখো সব বয়সের মানুষ। রাজনৈতিক অস্থিরতায় থাকা দেশবাসীর মধ্য থেকে
এক মুহূর্ত কেটে যায় সব ভয় আর শঙ্কা। পুরো দেশ মুখ হয়ে ওঠে উচ্ছ্বাস আর আনন্দে।
সারাদেশের খবর জানাচ্ছেন আমাদের আঞ্চলিক করেসপন্ডেন্টরা।
রাজশাহী
,
বুকে চরম উত্তেজনা চেপে সারা দেশ অপেক্ষা করেছিল সেই মুহূর্তটির
জন্য। বিজয় দেখার জন্য। বিজয় যে মুহূর্তে হাতের মুঠায় এসে ধরা দিলে সে সময় থেকেই
গোটা রাজশাহী ভাসল উচ্ছ্বাস-আনন্দে। শহরের লাখ লাখ
ক্রিকেটপাগল দর্শক বিজয়ের আনন্দে যে কতটা মাততে পারে, আর কতভাবেই
যে সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতে পারে, তার প্রমাণ
আরেকবার মিলল।
খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই
রাজশাহীর রাস্তায় জনতার স্রোত। নগরীর সাহেব বাজার, নিউমার্কেট, কদিরগঞ্জ, বাস টার্মিনাল এলাকায় উদ্মাদ,
উচ্ছ্বসিত জনতার লাফালাফি। রাস্তায় কেবল লোক আর লোক। হাতে-মাথায়
তাদের লাল-সবুজ পতাকা। মুখে একটাই স্লোগান বাংলাদেশ, বাংলাদেশ!
দেশের হরতাল ও অবরোধ ভুলে এক খুশির জোয়ারে বাংলার মানুষ ভাসছে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন