মাম হিমু, ফ্রান্স :
মুক্ত চিন্তার লেখক ব্লগার অভিজ্যিৎ রায়ের হত্যাকান্ড ও মহান একুশে ফেব্রুয়ারী
উপলক্ষে প্রতিবাদ সমাবশে প্রতিবাদ ও আলোচনা সভার করেছে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য
পরিষদ ফ্রান্স শাখা । গতকাল রোববার প্যারিসের প্যারিজিয়াম ১০ রেষ্টুরেন্ট হলে এ
সভা অুনষ্ঠিত হয় । সাংবাদিক দেবেশ বড়ুয়া সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি
ব্যাক্তিত্ব রজত রায় । সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য
পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য
ব্যারিষ্টার প্রশান্ত ভূষন বড়ুয়া, এতে বক্তব্য রাখেন শুভ্রত ভট্টাচার্জ শুভ, তাপন
বড়ুয়া রিপন, সুশীল বনিক, উত্তম বড়ূয়া, সাগর বড়ুয়া, সুনন্দন বড়ুয়া, শিপন প্লাসিত সহ
আরো অনেকে । বক্তরা বলেন, প্রকাশ্যে একজন লেখককে এ ভাবে হত্যার
দায় পুলিশ এড়াতে
পারেনা। অভিজিৎ রায়ের ওপর যারা হামলা চালিয়েছে, তারা দেশের প্রগতি ও
মুক্তচিন্তা-বিরোধী অপশক্তি। আর এই অপশক্তির সব বিষদাঁত উপরে ফেলতে হবে। ধর্মান্ধ
উগ্রবাদীরা হুমায়ুন আজাদকে একই স্থানে এইক ভাবে হত্যা করেছে । হুমায়ুন আজাদের
হত্যার বিচার হলে উগ্রবাদীরা মুক্তবুদ্ধির লেখকদের হত্যা করার সাহস পেত না।
উগ্রবাদীরা একজন অভিজিৎ কে হত্যা করে কখন একজন মুক্তমনা প্রগতির আদর্শ কে হত্যা করতে পারবে না । বক্তারা অবিলম্বে অভিজিৎ
হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান । সেই সাথে উগ্রবাদী
অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান
।
সভায় ২য় পবে শ্রীদীপ বড়ুয়া
নিপু কে সভাপতি এবং সনত চন্দ দাস কে সাধারন সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট
বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ ফ্রান্স শাখার নতুন কমিটি ঘোষনা করা হয় ।
.jpg)
.jpg)
.jpg)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন