এনায়েত হোসেন
সোহেল,
ফ্রান্স : ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রনালয়ের
সম্মুখে মহিলা দল ফ্রান্স শাখা কর্তৃক
মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে । বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাসায় তল্লাশি
এবং তার উপর গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল বেলা ৩ টায় মানব বন্ধন ও
স্মারক লিপি প্রদান করা হয় । ফ্রান্স
মহিলা দলের সভানেত্রী মমতাজ আলোর সভাপতিত্বে ইনভেলিডস্ত্য পররাষ্ট্র মন্ত্রনালয়ের
সম্মুখে ঘন্টা ব্যাপী মানব বন্ধন শেষে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া । মহিলাদল ফ্রান্স শাখার সাধারণ
সম্পাদিকা জেবুন নাহারের পরিচালনায় প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন মিজানুর রহমান ,আতাউর রহমান ,আসাদ ব্যাপারী ,মনির খান,মান্নান খান ।
এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স মহিলা দলের প্রচার সম্পাদিকা তানজিনা
আক্তার,শামিমা আক্তার লাকি,সারা সফিউল্লাহ,রাহেল বাবু ,শারমিন আক্তার প্রমুখ । সভায় বক্তারা বলেন বেগম জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহ বন্ধ করে
অবৈধ এ সরকার ক্ষমতার অপব্যবহার করে নিজেদেরব্যর্থতার পরিচয় দিয়েছেন। দেশের জনগণের
শান্তি ফিরিয়ে দিতে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু
নির্বাচনের দাবি জানান। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশবাসীকে হরতাল, অবরোধসহ আরো কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান করেন। পরে মমতাজ আলোর
নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রনালয়ে গিয়ে
কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন ।
Post Top Ad
Responsive Ads Here
শনিবার, ৭ মার্চ, ২০১৫
Home
কমিউনিটির সংবাদ
ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রনালয়ের সম্মুখে মহিলা দলের মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান
ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রনালয়ের সম্মুখে মহিলা দলের মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন