আনোয়ার হোসেন মামুন,কাতার : রবিবার
(২৯শে মার্চ) রাতে দোহা সিটির গ্র্যান্ড কাতার প্যালেস হোটেল কনফারেন্স হলে
সন্দ্বীপের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বায়রা সাবেক মহাসচিব, বতমান সিনিয়র সহ সভাপতি
আলী হায়দার বাবলু চৌধুরী কে সংবর্ধনা প্রদান করেছে সন্দ্বীপ ইয়ং সোসাইটি কাতার । সাংগঠনের
আহবায়ক সেলিম রেজার এর সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেন মামুন এর পরিচালনায়
। সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক ইসমাইল ইমু,সদস্য আরিফুল ইসলাম আরিফ,সদস্য সালাউদ্দিন
লাবলু,সদস্য মোঃ শাহিন,সদস্য
মাকছুদুর রহমান সেতু, সন্দ্বীপ সমিতি কাতার শাখার সহ
সভাপতি মোঃ জামসেদ,বায়রা সদস্য চোটন, চট্রগ্রাম সমিতি কাতার শাখার উপদেষ্টা ওমর ফারুখ চৌধুরী, চট্রগ্রাম সমিতি কাতার শাখার সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু,
সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ,সাংগঠনিক
সম্পাদক কাজী আশরাফ হোসাইন,জালালাবাদ এসোসিয়েশন কাতার
শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,বরিশাল সমিতি কাতার
শাখার সাধারণ সম্পাদক মাহবুল আলম প্রমূখ । আলী হায়দার চৌধুরী তার বক্তব্য বলেন,
স্বল্প খরচে কাতারে লোক পাঠানোর সরকারি ঘোষণা প্রসঙ্গে বলেন,
মেডিক্যাল ব্যায়, কল্যাণট্রাস্ট ও
বিমানের টিকেটের দাম না কমালে কিভাবে অভিবাসন ব্যায় কমানো সম্ভব? তবে সরকার অভিবাসন ব্যয় শূন্য করতে পারলে রিক্রুটিং এজেন্ট মালিকরাও
সরকারি নিয়ম মেনে বিদেশে কর্মী প্রেরণ করবেন। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে
অভিবাসন ব্যায় অতিরিক্ত উল্লেখ করে তিনি বলেন, আগের
তুলনায় মেডিক্যাল চেকআপ ফি, কল্যাণ ট্রাস্ট ফি ও বিমানের
টিকেটের দাম বেড়েছে কয়েকগুণ। সরকার এ ব্যাপারে পদক্ষেপ নিলে অভিবাসন ব্যয় অনেক কমে
যাবে ।Post Top Ad
Responsive Ads Here
শনিবার, ৪ এপ্রিল, ২০১৫
কাতারে আলী হায়দার বাবলু চৌধুরী কে সংবর্ধনা দিয়েছে সন্দ্বীপ ইয়ং সোসাইটি কাতার
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন